Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডার্বির পর কাদাপাড়ায় সমর্থকদের সংঘর্ষের ঘটনা নতুন নয় (East Bengal)। প্রত্যেকবারই ডার্বির পর উত্তপ্ত হয়ে ওঠে কাদাপাড়া। বার বার এই বিষয়ে সতর্ক করা হয় সমার্থকদের। কিন্তু তারপরেও কোনও হেলদোল দেখা যায় না। ডুরান্ড কাপ ডার্বির পরেও একই ঘটনা। তাই এই বিষয় নিয়ে এবার নড়েচড়ে বসে ইস্টবেঙ্গল ক্লাব। তাদের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়ে সমস্ত বিষয় জানানো হয়েছে।
ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল (East Bengal)
ডার্বি ম্যাচ শেষ হলেই কলকাতার কাদাপাড়া এলাকায় দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং মারধরের ঘটনা নতুন কিছু নয়। ঐতিহ্যবাহী এই ম্যাচের পর এই নির্দিষ্ট এলাকায় সমর্থকদের রক্তাক্ত হওয়ার ঘটনা দিনের পর দিন ধরে চলে আসছে। বারবার নিজেদের সমর্থকরা আহত হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গায় তদ্বির করে এর কোনও স্থায়ী সুরাহা করতে পারেনি ইস্টবেঙ্গল ক্লাব। এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী প্রতিকার পেতে এবার সরাসরি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর কাছে চিঠি পাঠাল লাল-হলুদ শিবির।
মন্ত্রীর কাছে প্রমাণ পেশ (East Bengal)
ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠানো ওই চিঠিতে ডুরান্ড ফাইনালের ডার্বির পরবর্তী সময়ে সমর্থকদের আহত হওয়ার বেশ কিছু ছবি সংযুক্ত করা হয়েছে। এই ঘটনার জেরে সোমবার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। বৈঠক শেষে তিনি স্পষ্ট ভাষায় জানান যে, এভাবে দিনের পর দিন চলতে দেওয়া যায় না এবং এর বিরুদ্ধে যতদূর যাওয়া সম্ভব, ক্লাব সেই পদক্ষেপই নেবে।
আরও পড়ুন: India vs Sri Lanka: পন্থের রেকর্ড, জুরেলের শতরানে পাহাড় সমান টার্গেট শ্রীলঙ্কার
আচরণ সংযমের বার্তা (East Bengal)
কাদাপাড়ার ঘটনার প্রতিকার চাওয়ার পাশাপাশি সমর্থকদের ভাষা প্রয়োগ এবং আচরণের ওপর লাগাম টানার পক্ষেও জোরালো সওয়াল করেছেন ক্লাব কর্তারা (East Bengal)। ক্লাবের পতাকা উত্তোলনের পর দেবব্রত সরকার উল্লেখ করেন যে, ম্যাচ চলাকালীন বা যাতায়াতের সময় সমর্থকরা যে ধরনের গালিগালাজ ব্যবহার করেন, তা ভদ্র পরিবারের শিশুদের ফুটবল মাঠে পাঠানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। মাঠে নারীদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ার কথা মাথায় রেখে সমর্থকদের আরও বেশি সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে।



