Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: মানিকতলা ওয়ার্ডস ইনস্টিটিউটের (Maniktala News) কাছে হঠাৎই ভেঙে পড়ল একটি দোতলা বাড়ির একাংশ। বাড়িটিতে প্রায় ১৫টি ঘর ভাড়া দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই বাড়িটির জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন বাসিন্দারা।
ঠিক কী হয়েছিল? (Maniktala News)
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় বাড়ির উপরের (Maniktala News) অংশে কয়েকজন ছিলেন। আচমকাই শব্দ হয় বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও বাড়িটির অন্য একটি অংশ ভেঙে পড়েছিল। তারপরেও বাড়িটির কাঠামোগত পরিস্থিতির স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁদের। ফের বাড়ির অংশ ভেঙে পড়ায় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: Black Market Crackdown: চিনি-পেঁয়াজের চড়া দাম, কালোবাজারি রুখতে যদুবাবুর বাজারে EB-র হানা!
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি জানিয়েছেন এখানে নির্দিষ্টভাবে কিছু বাড়ি বিপদজনক জানানো হয়েছিল, তারপরেও বাড়িওয়ালা পাশাপাশি ভাড়াটিয়ারা এবং পাশাপাশি প্রশাসন কোন ব্যবস্থা নেননি।
বাড়ির মালিকের অভিযোগ এই নোটিশ জানার পরে তারা ভাড়াটিয়ার সাথে বারবার যোগাযোগ করার পরেও কোন সৎ উত্তর মেলেনি।
অপরদিকে ভাড়াটিয়াদের অভিযোগ তাদের সাথে কোন যোগাযোগ অথবা বিস্তারিত এই নোটিশ সম্পর্কে কিছু জানানোই হয়নি


