Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কৌশিকী অমাবস্যা এলেই বীরভূমের তারাপীঠে (Tarapith Temple) ভক্তদের ঢল নামে। প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসে মন্দিরে পুজো দেন এবং গর্ভগৃহে প্রবেশ করে দেবী তারার বিগ্রহ দর্শনের সুযোগ পান। তবে এই বছর সেই ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে তারাপীঠ মন্দির কমিটি।
গর্ভগৃহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ (Tarapith Temple)
ভিড় সামলানো এবং মন্দির চত্বরে শৃঙ্খলা বজায় (Tarapith Temple) রাখতেই গর্ভগৃহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম সাধারণ ভক্তদের পাশাপাশি মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আমলা-সহ সমস্ত ভিআইপি এবং ভিভিআইপিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ পরিচয় বা পদমর্যাদা যাই হোক, কাউকেই গর্ভগৃহে ঢুকে পুজো করা বা বিগ্রহ স্পর্শের অনুমতি দেওয়া হবে না।
কঠোর ব্যবস্থা (Tarapith Temple)
মন্দির কমিটির মতে, এতদিন ভিআইপি দর্শনের কারণে সাধারণ দর্শনার্থীদের লাইনে দীর্ঘ অপেক্ষা করতে হত। দ্রুত দর্শন করিয়ে দেওয়ার নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও উঠত। সেই সমস্যা এড়াতেই এবার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কৌশিকী অমাবস্যার দিন দু’টি পৃথক লাইন থাকবে-সাধারণ এবং ভিআইপি। সাধারণ দর্শনের জন্য কোনও অর্থ লাগবে না। ভিআইপি লাইনের জন্য মাথাপিছু ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সেই লাইন থেকেও গর্ভগৃহে প্রবেশের সুযোগ থাকবে না। বারান্দা থেকেই দেবীর দর্শন করতে হবে।
আরও পড়ুন: TMCP: ২৮ অগস্টের কর্মসূচিকে সামনে রেখে রানী রাসমণি অ্যাভিনিউতে জায়গা পরিদর্শন ও মাপজোক
পঞ্জিকা অনুযায়ী, ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ১১ মিনিটে তিথি শুরু হয়ে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে শেষ হবে। নিরাপত্তার কথা মাথায় রেখে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও আরও শক্তিশালী করা হচ্ছে।


