Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: আগামী ২৬ জুন (Muharram 2026) মহরম। তার আগে শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। লালবাজারের পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতার সমস্ত থানাকে এই বিষয়ে সতর্কবার্তা ও প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
নতুন মিছিলে অনুমতি নেই (Muharram 2026)
লালবাজার সূত্রে জানানো হয়েছে (Muharram 2026), এই বছর মহরমে নতুন কোনো মিছিলের অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র পুরনো ও ঐতিহ্যবাহী মিছিলগুলোই নিয়ম মেনে বের হতে পারবে।
পুলিশের নির্দেশিকায় মূলত যে বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে: (Muharram 2026)
- ডিজে বক্স নিষিদ্ধ: মহররমের মিছিলে কোনোভাবেই ডিজে মিউজিক বাজানো যাবে না। শব্দদূষণ রুখতে ডিজে বক্স ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
- মাইক ব্যবহারের নিয়ম: মিছিলে লাউডস্পিকার বা মাইক্রোফোন ব্যবহার করা যাবে, তবে সে ক্ষেত্রে আদালত নির্ধারিত শব্দের মাত্রা বজায় রাখতে হবে। কোনোভাবেই শব্দদূষণের নিয়ম লঙ্ঘন করা চলবে না।
- উস্কানিমূলক বার্তায় নিষেধাজ্ঞা: মিছিল চলাকালীন কোনো ধরনের উস্কানিমূলক, বিতর্কিত বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কোনো বার্তা বা বক্তব্য প্রচার করা যাবে না।
আরও পড়ুন: WB World Cup Town: বঙ্গেই এবার গোটা ওয়ার্ল্ড কাপ টাউন, উত্তরের কোথায় এই শহর?
থানায় সমন্বয় বৈঠক
ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে স্থানীয় থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন দ্রুত ইমাম এবং মহরম কমিটির উদ্যোক্তাদের সাথে সমন্বয় বৈঠক করেন। এই বৈঠকেই মিছিলের রুট, নিরাপত্তা ও অন্যান্য খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করা হবে।
শহরের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কড়া পদক্ষেপ নেবে বলে লালবাজার সূত্রে স্পষ্ট করে দেওয়া হয়েছে।


