Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গ্রামের তালগাছের ডালে বাতাসে দুলতে (Babui Pakhir Basa) থাকা বাবুই পাখির বাসা বাংলার চেনা সৌন্দর্যের অন্যতম অংশ। কিন্তু এই ছোট্ট পাখির তৈরি বাসার নেপথ্যে রয়েছে অসাধারণ দক্ষতা, পরিশ্রম এবং নিখুঁত পরিকল্পনা। তাই বাবুইকে প্রকৃতির ক্ষুদে ইঞ্জিনিয়ার বললেও ভুল হয় না।
কতদিন সময় লাগে? (Babui Pakhir Basa)
একটি সম্পূর্ণ বাসা তৈরি করতে সাধারণত বাবুই পাখির (Babui Pakhir Basa) প্রায় ১০ থেকে ১৫ দিন সময় লাগে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রয়োজনীয় উপকরণ সহজে পাওয়া গেলে ৭ থেকে ১০ দিনের মধ্যেও কাজ শেষ হয়ে যেতে পারে। এই বিশাল পরিশ্রমের মূল দায়িত্ব থাকে পুরুষ বাবুইয়ের উপর। প্রজনন মরশুমে স্ত্রী পাখিকে আকৃষ্ট করার জন্যই সে যত্ন নিয়ে বাসা তৈরি করে।
কীভাবে?
তাল, নারকেল, খেজুরের পাতা কিংবা শক্ত ঘাস সরু ফিতের মতো করে ছিঁড়ে সংগ্রহ করে পুরুষ বাবুই। একটি বাসা তৈরির জন্য তাকে কয়েকশো বার উড়ে গিয়ে উপকরণ আনতে হয়। এরপর ঠোঁটের সাহায্যে একের পর এক গিঁট দিয়ে সেই ঘাস ও পাতাগুলি বুনে তৈরি করে উল্টোনো বোতলের মতো কাঠামো।
আরও পড়ুন: Tarapith Temple: মন্ত্রী-বিধায়ক-আমলা হলেও নয়! কৌশিকী অমাবস্যায় তারাপীঠের গর্ভগৃহে প্রবেশ বন্ধ
বাসাটি শুধু দেখতে সুন্দর নয়, যথেষ্ট মজবুতও। ঝোড়ো হাওয়াতেও যাতে সেটি গাছ থেকে খুলে না পড়ে, সেভাবেই বুনন করা হয়। কোথাও কোথাও কাদা বা মাটিও ব্যবহার করা হয়, যা বাসার কাঠামোকে আরও স্থিতিশীল করে।


