Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২২ বছর পর ট্রফির খরা কেটেছে ইস্টবেঙ্গলের (Mahesh Singh Naorem)। প্রথমে আইএসএল এরপর ডুরান্ড। ব্যাক টু ব্যাক দুটি ট্রফি ঘরে তুলেছে লাল হলুদ। মাঝে সুপার কাপ ফাইনালও খেলেছে তারা। কিন্তু এই জয়ে ছিলেন মহেশ সিং নাওরেম। আইএসএলে চেন্নাইন এফসির ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটেই ভুগছেন দীর্ঘদিন ধরে। তাই অক্টোবর মাস থেকে শুরু হতে চলা আইএসএলে তাকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়ছে। তবে আইএসএলের প্রথম দিকে সম্ভবত মহেশকে পাচ্ছে না ইস্টবেঙ্গল।
আইএসএলের প্রথম পর্ব (Mahesh Singh Naorem)
গত আইএসএলে চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচের শুরুতেই গোড়ালিতে গুরুতর চোট পান মহেশ। এই চোটের কারণে তাঁকে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয় এবং এখনও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের জানুয়ারি মাসে তাঁকে লাল-হলুদ জার্সিতে দেখা যেতে পারে। ফলস্বরূপ, চলতি আইএসএলের প্রথম পর্বে মহেশকে ছাড়াই খেলতে হবে ইস্টবেঙ্গলকে।
মহেশের গুরুত্ব (Mahesh Singh Naorem)
লাল-হলুদ শিবিরের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হলেন মহেশ। তিনি ইস্টবেঙ্গলের জার্সিতে ১১৪টি ম্যাচ খেলে ১৬টি গোল করার পাশাপাশি ১৮টি গোল করিয়েছেন। বর্তমানে তিনি রিহ্যাব শুরু করে দিয়েছেন, তবে মাঠে ফিরতে তাঁর আরও কিছুদিন সময় লাগবে। তিনি যত দ্রুত মাঠে ফিরবেন, তা ইস্টবেঙ্গলের জন্য স্বস্তির খবর হবে।
আরও পড়ুন: Prasidh Krishna: সমালোচকদের জবাব দিয়ে দুর্দান্ত কামব্যাক প্রসিদ্ধ কৃষ্ণর
ইস্টবেঙ্গলে হাবাস জামানা (Mahesh Singh Naorem)
মহেশ সিং নাওরেম (Mahesh Singh Naorem) যখন চোট পেয়েছিলেন তখন ইস্টবেঙ্গলে ছিল অস্কার ব্রুজোঁ জামানা। কিন্তু এখন সময় বদলেছে। ইস্টবেঙ্গলের কোচ হয়ে এসেছেন আন্তেনিও লোপেজ হাবাস। আর হাবাস জামানায় এখনও দেখা যায়নি মহেশকে। তাই মহেশ ফিট হয়ে এলেও হাবাসের সিস্টেমের সঙ্গেও তাঁকে মানিয়ে নিতে হবে। তাছড়া এবার দলেও বেশ কিছু পরিবর্তন হয়েছে। দলে যোগ দিয়েছেন বেশ কিছু নতুন মুখ। সেক্ষত্রে তাঁরও সময় লাগবে দলের সঙ্গে মানিয়ে নিতে।



