Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কিছুদিন আগে পর্যন্ত ভারতীয় দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ছিলেন সমালোচকদের চোখের শূল। তাঁর দলে অন্তর্ভুক্তি নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সেই সমস্ত সমালোচনার মোক্ষম জবাব দিলেন তিনি। প্রথম টেস্টে ৩ উইকেটের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট।
কোচ গৌতম গম্ভীরের আস্থার মর্যাদা (Prasidh Krishna)
আইপিএলের মঞ্চে অত্যন্ত পরিচিত মুখ হলেও টিম ইন্ডিয়ায় প্রসিদ্ধর অভিষেক কিছুটা দেরিতে ২০২৩ সালে হয়। তাঁর লম্বা দেহাবয়ব, গতি এবং পিচের বাউন্স আদায় করার ক্ষমতা তাঁকে দলের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছে। কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনাতেও তিনি বিশেষ গুরুত্ব পান। বিশেষ করে সামনে থাকা একাধিক বড় টুর্নামেন্টের কথা মাথায় রেখে তাঁর এই গুণগুলি ভারতের পেস আক্রমণকে দারুণ ধার দিচ্ছে। এখনও পর্যন্ত টেস্টে ৯ ম্যাচে তাঁর শিকার সংখ্যা ৩১।
মর্নি মর্কেলের মুখে পেসারের প্রশংসা (Prasidh Krishna)
বাইরের সমালোচনাকে দূরে সরিয়ে রেখে প্রসিদ্ধ যেভাবে মাঠে নিজের সেরাটা দিয়ে চলেছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁর মতে, কোটি কোটি ভারতীয় সমর্থকের প্রত্যাশা এবং মিডিয়ার সমালোচনাকে উপেক্ষা করে যেভাবে প্রসিদ্ধ নিজের খেলায় মনোযোগ ধরে রেখেছেন, তা সত্যিই চমকপ্রদ। টিম ম্যানেজমেন্টের কাজ তাঁকে সঠিক আত্মবিশ্বাস জোগানো, আর প্রসিদ্ধও কঠিন পরিশ্রামের মাধ্যমে সেই আস্থার পূর্ণ প্রতিদান দিচ্ছেন।
আরও পড়ুন: East Bengal-Mohun Bagan: দু’দিন অন্তর ম্যাচ, ইস্ট-মোহনের কপালে চিন্তার ভাঁজ
শৃঙ্খলার ফল (Prasidh Krishna)
শ্রীলঙ্কার মাটিতে কেবল উইকেটের সংখ্যার বিচারে প্রসিদ্ধর (Prasidh Krishna) বোলিং মাপা ভুল হবে। স্পিন সহায়ক উইকেটেও তিনি যেভাবে হার্ড লেংথ এবং ব্যাক অফ দ্য লেংথে ধারাবাহিকভাবে বল করে বিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। শৃঙ্খলা বজায় রেখে একপ্রান্ত থেকে প্রতিপক্ষের ওপর লাগাতার চাপ তৈরি করে চলেছেন তিনি। আর এই অক্লান্ত পরিশ্রমই আজ তাঁকে ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসাযোগ্য পেসারে পরিণত করেছে।



