Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক, ধূপগুড়ি: গয়েরকাটা থেকে (Road Accident) নাথুয়াগামী প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ রাজ্য সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
অন্যতম প্রধান পথ (Road Accident)
নাথুয়া, দুরামাড়ি, রাঙ্গাতি ও গয়েরকাটার বিস্তীর্ণ (Road Accident) এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ এই সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ-নিত্যপ্রয়োজনীয় কাজে এই রাস্তার উপরেই নির্ভরশীল।
দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা (Road Accident)
এর মধ্যে মোরাঘাট জঙ্গলের ভিতর দিয়ে প্রায় চার কিলোমিটার (Road Accident) রাস্তা রয়েছে। সেই অংশটিও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ। ফলে একদিকে যেমন রাস্তার খানাখন্দে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের, অন্যদিকে জঙ্গলের ভিতর দিয়ে চলাচলের সময় রয়েছে বন্যপ্রাণীর আতঙ্কও। স্থানীয়দের দাবি, জঙ্গল থেকে হাতি-সহ বিভিন্ন বন্যপ্রাণী হঠাৎ রাস্তার উপর চলে এলে বিপদের আশঙ্কা তৈরি হয়। অতীতেও এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের।
বেহাল রাস্তার কারণে এই পথে এখন বাস চলাচলও প্রায় বন্ধ। টোটো, ম্যাজিক গাড়ি এবং ব্যক্তিগত বাইকের উপরেই নির্ভর করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষায় রাস্তার পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে বলে অভিযোগ।
স্থানীয়দের বক্তব্য, বড় শহর হিসেবে ধূপগুড়িতে যাতায়াতের ক্ষেত্রেও এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার, চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে প্রতিদিন এই পথ ব্যবহার করতে হয় তাঁদের।
আরও পড়ুন: Babui Pakhir Basa: বাবুই পাখির বাসা বানাতে কতদিন সময় লাগে?
এখন স্থানীয়দের একটাই দাবি-দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নিক প্রশাসন। পাশাপাশি মোরাঘাট জঙ্গলের ভিতরের অংশে বন্যপ্রাণীর চলাচল মাথায় রেখে নিরাপদ যাতায়াতের ব্যবস্থাও করা হোক। এখন দেখার, প্রশাসন কবে এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ করে।


