Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : অবশেষে অপেক্ষার অবসান। এবার মিল দেখানো হবে পারুল-রায়ানের। এমনটাই ইঙ্গিত মিলছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) নতুন প্রোমোতে। এখন প্রশ্ন পারুল-রায়ানের মিল হয়ে গেলে কি শেষ হয়ে যাবে এই জনপ্রিয় ধারাবাহিক ?
কী রয়েছে প্রোমোতে ? (Parineeta)
‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিকে পারুল অনেকদিন আগেই রায়ানকে (Uday Pratap Singh) ভালোবাসার কথা জানালেও। রায়ান বারবার পারুলকে তার ভালোবাসার কথা জানাতে অস্বীকার করেছে। পারুল বিভিন্ন ফন্দি ফিকির করে রায়ানের ভালোবাসার কথা জানার চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে এখন ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে জানান হয়েছে তাতে দেখা যাচ্ছে – রায়ান পারুলকে একটা ক্যাফেতে নিয়ে গিয়েছে। সেখানে নিয়ে গিয়ে পারুলকে পুরো চমকে দেয় সে। হঠাৎ করেই রায়ান ঝাঁপ মারে ক্যাফের ছাদ থেকে। তারপরেই আকাশে আতশবাজি দিয়ে লেখা ভেসে ওঠে। দেখা যায়, ‘লাভ ইউ পারুল’ লেখা। এভাবেই পারুলকে মনের কথা বলে দেয় সে।
আরও পড়ুন : Debolina Dutta: রাহুলের সঙ্গে মৌমিতার প্রেমের বিতর্কে অকপট দেবলীনা দত্ত
এবার কী শেষের পথে ‘পরিণীতা’ ?
এই ধারাবাহিকের অন্যতম দুই খলনায়িকা ছিল শিরিন এবং টগর। ইতিমধ্যেই দেখানো হয়েছে তারা দুজনেই শুধরে গিয়ে পারুলের শিবিরে যোগ দিয়েছে। এখন প্রোমোতে দেখানো হয়েছে
রায়ানও ভালোবাসার কথা স্বীকার করে নিয়েছে পারুলের কাছে। এখন দর্শকের মনে প্রশ্ন এরপর তবে কী ? তাহলে কী অন্তঃসত্ত্বা পালরুলের সন্তানের জন্ম দেখিয়েই শেষ করে দেওয়া হবে এই জনপ্রিয় ধারাবাহিক ?
আরও পড়ুন : Kareena Kapoor: বেবি বাম্প? গসিপের বাজারে নতুন বোমা ফাটালেন করিনা কাপুর খান!
গল্পে আসছে নতুন মোড়
শিরিন এবং টগর পারুলের শিবিরে যোগ দিলেও। শিঞ্জিনী আর সংযুক্তা সেন পুলিশের কাছে এখনও অধরা। তার পাশাপাশি রায়ানের অতীতের সঙ্গে যুক্ত নতুন ৫ খলনায়ক, খলনায়িকার এন্ট্রি হয়েছে গল্পে। পারুল সাময়িকভাবে তাদের জব্দ করলেও মনে করা হচ্ছে শিঞ্জিনী আর সংযুক্তা সেনের সঙ্গে হাত মিলিয়ে এই নতুন ৫ জন পাল্টা প্রতিশোধ নিতে চলেছে বসু পরিবারের ওপর। সেই সঙ্গে থাকতে পারে আরও নতুন চমকও। তবে এখনই এই ধারাবাহিক শেষ হচ্ছে না বলেই টলিউড সূত্রের খবর।


