Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক: দীর্ঘদিনের তৃণমূলের দখলে থাকা বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে এবার বড়সড় রাজনৈতিক পালাবদল (Gram Panchayat)। পুরনো বোর্ডের পতনের পর বৃহস্পতিবার প্রধান নির্বাচনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের নিয়ন্ত্রণ নিল বিজেপি। প্রধান হিসেবে নির্বাচিত হলেন বিজেপির ঋনা রাউতিয়া। আর এই ক্ষমতার হাতবদলকে ঘিরে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

নির্বাচনের ফলাফল (Gram Panchayat)
২৯ সদস্যের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ছিল তৃণমূলের পক্ষে। তৃণমূল কংগ্রেস ১৫টি আসনে জয় পেয়েছিল। বিজেপির দখলে ছিল ৯টি আসন। পাশাপাশি আরএসপি ২টি, কংগ্রেস ২টি এবং একটি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে এবং দীর্ঘদিন পঞ্চায়েতের নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল।
নির্বাচনের প্রক্রিয়া শুরু (Gram Panchayat)
কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিন্নাগুড়িতেও বদলাতে শুরু করে পরিস্থিতি। তৃণমূলের প্রধান, উপপ্রধান-সহ একাধিক সদস্য ইস্তফা দেওয়ায় পুরনো বোর্ড কার্যত ভেঙে পড়ে। এরপর নতুন করে প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

বিজেপির রিঙ্কি রাউতিয়া (Gram Panchayat)
বৃহস্পতিবার সেই নির্বাচনেই বিজেপির রিঙ্কি রাউতিয়া প্রধান নির্বাচিত হন। প্রধান নির্বাচনের পরই বিজেপি শিবিরে শুরু হয় উচ্ছ্বাস। মিষ্টিমুখের পাশাপাশি বাজার এলাকায় বিজয় মিছিল বের করেন দলের কর্মী-সমর্থকেরা। দীর্ঘদিন পর তৃণমূলের হাত থেকে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নিয়ন্ত্রণ বিজেপির হাতে আসায় উচ্ছ্বাস আরও বাড়ে।
উপপ্রধান নির্বাচন (Gram Panchayat)
এদিন নতুন বোর্ড গঠনের সময় উপস্থিত ছিলেন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণ লিম্বু। প্রধান নির্বাচিত হওয়ার পর বিজেপির পক্ষ থেকে ঋনা রাউতিয়াকে মিষ্টিমুখ করানো হয়। বিজেপির তরফে জানানো হয়েছে, আগামী দিনে উপপ্রধান নির্বাচন করা হবে।
রাজনৈতিকভাবে তাৎপর্য (Gram Panchayat)
নির্বাচনের সময় তৃণমূলের হাতে সংখ্যাগরিষ্ঠ আসন থাকা সত্ত্বেও পরবর্তী সময়ে দলীয় সদস্যদের ইস্তফার জেরে কীভাবে পঞ্চায়েতের ক্ষমতার সমীকরণ বদলে গেল, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপির দাবি, এই ক্ষমতার পরিবর্তন তাদের সংগঠনের শক্তি বৃদ্ধির ইঙ্গিত। অন্যদিকে, তৃণমূলের দখলে থাকা একটি গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হওয়াকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন: Taki Tourism Pollution: টাকির পর্যটনখ্যাতিতে কালো দাগ, ১৬ নম্বর ওয়ার্ডে যত্রতত্র আবর্জনার স্তূপ
বিন্নাগুড়িতে ক্ষমতার এই পালাবদলের পর এখন নতুন বোর্ডের সামনে পঞ্চায়েত পরিচালনার চ্যালেঞ্জ। এলাকার উন্নয়ন, পরিষেবা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নতুন বোর্ড কতটা সফল হয়, আগামী দিনে সেদিকেই নজর থাকবে।



