Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি (Taki Tourism Pollution) পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে যেন এক দুর্গন্ধযুক্ত আবর্জনার পাহাড়। যদিও টাকি পৌরসভার পক্ষ থেকে আবর্জনা ফেলার জন্য একটি নির্দিষ্ট জায়গা বেছে নেওয়া হয়েছে সেখানে আবর্জনা ফেলা হয়।
ফাঁকা জায়গায় আবর্জনা (Taki Tourism Pollution)
তার মধ্যে এই ১৬ নম্বর ওয়ার্ডে টাকি পর্যটন (Taki Tourism Pollution) কেন্দ্রের মধ্যে পাশে একাধিক নামকরা হোটেল, তার পাশে একটি ফাঁকা জায়গায় আবর্জনা পড়ে থাকায় সমস্যায় পড়েছে একদিকে পর্যটক অন্যদিকে টাকি পৌরসভার বাসিন্দারা। এই রাস্তা দিয়ে টোটো অটো চলাচল করে এবং বাইক আরোহী পর্যটকরা যাতায়াত করে। নাকে রুমাল দেওয়া ছাড়া রাস্তায় যাবার উপায় নেই।
আরও পড়ুন: Annapurna Yojona: অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে পথে শতাধিক মহিলা
পৌরবাসীদের দাবি
তাই টাকি পৌরবাসীরা দাবি করছে, “আমরা দীর্ঘদিন ধরে পৌরসভাকে বলে এসেছি কিন্তু কোনও কর্ণপাত করে না কেউ, নানান অজুহাত দেখিয়ে কাটিয়ে দেয়। তাই আমরা চাইছি যত দ্রুত সম্ভব এখান থেকে এই আবর্জনা তুলে নিয়ে নির্দিষ্ট যে জায়গায় আবর্জনা ফেলা হয় সেই জায়গায় নিয়ে যাওয়া হোক। পরিবেশ পরিষ্কার রাখা হোক, যাতে করে পর্যটকরা ভালোভাবে যেতে পারে এবং টাকি পৌরসভার মানুষ নাগরিক যারা আছে তারা যেন সুস্থভাবে জীবন যাপন করতে পারে। তাই পৌরসভার কাছে অনুরোধ করবো যাতে এই জঞ্জাল দুর্গন্ধযুক্ত আবর্জনা এখান থেকে সরিয়ে ফেলা হোক।”


