Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে কলকাতায় দুই সভা (TMCP Foundation Day)। একদিকে ক্যাথিড্রাল রোডে কালীঘাটপন্থী তৃণমূলের কর্মসূচি, অন্যদিকে রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিদ্রোহী শিবিরের সভা। দুই কর্মসূচিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, নিয়েছে কলকাতা পুলিশ।
পুলিশি নিরাপত্তার ব্যবস্থা (TMCP Foundation Day)
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, প্রতিটি সভায় সর্বোচ্চ ১,০০০ থেকে ১,৫০০ জন উপস্থিত থাকতে পারবেন।* *আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করবে কলকাতা পুলিশ। শুধু পুলিশি নিরাপত্তাই নয়, দুই পক্ষকেই স্বেচ্ছাসেবকদের তালিকা জমা দিতে হয়েছে। প্রতিটি পক্ষ থেকে ১৫ জন করে স্বেচ্ছাসেবকের নাম লালবাজারের জয়েন্ট কমিশনারের কাছে জমা দিতে হয়েছে।
ট্রাফিক নিয়ন্ত্রণ (TMCP Foundation Day)
ট্রাফিক নিয়ন্ত্রণেও রয়েছে একাধিক নির্দেশ। নির্দিষ্ট ভেন্যুর একটি লেনের মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ রাখতে হবে। অন্য লেনটি সাধারণ যান চলাচলের জন্য সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে। এছাড়া সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত। দুপুর ১২টা থেকে বিকেল ৩টের মধ্যেই শেষ করতে হবে অনুষ্ঠান।

আরও পড়ুন: Nepal China: নেপালে ভয়াবহ হড়পা বান: চিনের দিকে আঙুল, অভিযোগ উড়িয়ে মুখ খুলল বেইজিং
থাকছে বিশেষ নজর
এদিকে একই দিনে শহরের দুই প্রান্তে দুই শিবিরের সভা ঘিরে রাজনৈতিক উত্তেজনাও রয়েছে। ক্যাথিড্রাল রোডের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা। অন্যদিকে রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভায় থাকার কথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বিদ্রোহী শিবিরের নেতা ও বিধায়কদের। ফলে রাজনৈতিক শক্তি প্রদর্শনের পাশাপাশি দুই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরও থাকছে বিশেষ নজর।



