Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্ত্তী: নেপালের ভয়াবহ (Nepal Flood) বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত ভারতীয় নাগরিকদের নিয়ে বড় আপডেট দিল বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৮৪ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তামিলনাড়ুর ২১ জন পর্যটক ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন। এছাড়াও ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩ জন ভারতীয়কেও উদ্ধার করা হয়েছে।
সামান্য স্বস্তির খবর (Nepal Flood)
অন্যদিকে, চিনে আটকে থাকা ভারতীয়দের (Nepal Flood) মধ্যেও স্বস্তির খবর। ১৪৯ জন ভারতীয় নিরাপদে চিন থেকে নেপালে প্রবেশ করেছেন। পাশাপাশি, চিনের ভূখণ্ডে এখনও প্রায় ৪০০ জন ভারতীয় নিরাপদে রয়েছেন। তাঁদের সঙ্গে ভারতীয় দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে এবং নিরাপদে সরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

তবে উদ্বেগ কাটছে না। বিদেশ মন্ত্রকের হিসেব অনুযায়ী, নেপালে এখনও ৩২০ জন ভারতীয় নিখোঁজ অথবা তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: Nepal Flood Rescue: ভারত-চিন-সহ ৪ দেশের বিশেষজ্ঞ দলকে উদ্ধারের অনুমতি, অবস্থান বদল নেপালের
যোগাযোগ করা যায়নি
এর পাশাপাশি, ভারতীয় বংশোদ্ভূত প্রায় ১০০ জন, যাঁদের অন্য দেশের নাগরিকত্ব রয়েছে এবং যাঁরা কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন, তাঁদের সঙ্গেও এখনও যোগাযোগ করা যায়নি।


