Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুক্তির আগেই রহস্যের আবহে দর্শকদের কৌতূহল (Ghun Gaon) বাড়িয়ে দিল ‘ঘুণ গাঁও – চ্যাপ্টার ১’। কলকাতার হিন্দুস্তান পার্কের ক্যাফে বং-এ আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘দ্য ক্যানভাস অফ সিক্রেটস’-এ ছবির গল্পের সরাসরি কোনও সূত্র না খুলেই এক অন্যরকম প্রচার কৌশল সামনে আনলেন নির্মাতারা।
রহস্যের নতুন মানচিত্র (Ghun Gaon)
একটি কাঠের ক্যানভাসে ছবির অভিনেতারা তাঁদের (Ghun Gaon) চরিত্রের সঙ্গে সম্পর্কিত নানা সাংকেতিক শব্দ ও চিহ্ন এঁকে রেখে যান। ভয়, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং বিশ্বাস-এই চার আবহ যেন একে অপরের সঙ্গে মিশে তৈরি করে রহস্যের নতুন মানচিত্র। তবে প্রতিটি চিহ্নের আসল অর্থ ইচ্ছাকৃতভাবেই গোপন রাখা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত কারা? (Ghun Gaon)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণজয় বিষ্ণু, শঙ্কর দেবনাথ, রোহিণী চ্যাটার্জি এবং সৌম্য মজুমদার। ছিলেন পরিচালক সৌম্য রায়চৌধুরী এবং ছবির অন্যান্য কলাকুশলীরাও। পরিচালকের কথায়, ‘ঘুণ গাঁও’-এর জগতে কোনও কিছুই প্রথম দেখায় যতটা সহজ মনে হয়, বাস্তবে তা নয়। চরিত্ররা যেমন কিছু সত্য সামনে আনে, তেমনই অনেক কিছু আড়ালেও রাখে।
সৌম্য রায়চৌধুরী পরিচালিত এবং সিনেক্রেজি এন্টারটেইনমেন্টস প্রযোজিত ছবির গল্পের কেন্দ্রে রয়েছে আপাত শান্ত একটি গ্রাম। সেই শান্ত পরিবেশের আড়ালেই জমে রয়েছে প্রতারণা, পুরনো ক্ষত, অবিশ্বাস এবং গোপন সত্য।
আরও পড়ুন: Nepal Flood: জলের রং বদলেই বিপদের ইঙ্গিত! নেপালকে ফের সতর্ক করল চিন
তুনাই দেবাশিস গাঙ্গুলীর সঙ্গীত, তুহিনের সিনেমাটোগ্রাফি, অনীশ বসুর সাউন্ড ডিজাইন এবং প্রদ্যুৎ চট্টোপাধ্যায়ের ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির রহস্যময় আবহকে আরও গভীর করেছে। সুনিধি চৌহান, তিমির বিশ্বাস, সায়ন্তনী ঘোষ ও সৃষ্টি রাওয়ানির কণ্ঠেও রয়েছে ছবির গান।
‘ঘুণ গাঁও – চ্যাপ্টার ১’ মুক্তি পাবে ১১ সেপ্টেম্বর ২০২৬।


