Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার আচমকা হড়পা (Nepal Flood) বান এবং গ্লেসিয়ার ভাঙ্গনে যে ভয়ংকর বিপর্যয়ের কবলে পড়েছে নেপাল তা দেখে সকলেই শিউরে উঠেছে। এখনও পর্যন্ত নেপালে মৃতের সংখ্যা প্রায় ছাড়িয়েছে ৬০০-র গণ্ডি। নিখোঁজ এখনো বহু। এরই মাঝে আবারও সতর্কতার বাণী শোনালো চীন।
কী বলছে গবেষণা? (Nepal Flood)
গবেষণা বলছে যে কোন মুহূর্তে লেন্ডে নদীর (Nepal Flood) অববাহিকার উজানে সৃষ্ট হ্রদটির পাড় ভেঙে যেতে পারে। এখনকার পরিস্থিতি খতিয়ে দেখে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে বেজিং। কিভাবে বুঝলেন তারা? জলের আচমকা রঙ পরিবর্তন দেখেই এই ঝুঁকির কথা নিশ্চিত করা হয়েছে। তবে খানিকটা স্বস্তির খবর হ্রদের পাড় ভেঙে গেলেও নদীতে জলের সর্বোচ্চ প্রবাহ ৫০০ ঘন মিটারের বেশি ছাড়াবেনা।
খুব বড় ঝুঁকি?
এই ঝুঁকিতে খুব বড় ঝুঁকি তাও নয়, আবার অবহেলা করে ফেলে রেখে দিতে হবে এমনটাও নয়। হ্রদের পাড় ভেঙে গেলে জল স্তর যে উল্লেখযোগ্য ভাবে বেড়ে যাবে, এমন সম্ভাবনা নেই। তবে নদীর অববাহিকার দিকে যারা থাকেন, তাদের জন্য আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছে চীন। হিমবাহ ধ্বসের ফলেই নেপাল এবং তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা হয়েছিল। তারপর সৃষ্টি হয়েছিল এই হ্রদটি। এখন এই হ্রদের পাড় ভাঙ্গনই ফের চিন্তার ভাঁজ ফেলছেন নেপালের কপালে।


