Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা (Nepal Flood Death) ক্রমেই বাড়ছে। এখনও পর্যন্ত ৬৭৫টি দেহ উদ্ধারের খবর মিলেছে। বহু দেহের পরিচয় জানা সম্ভব হয়নি। পরিস্থিতি আরও জটিল হয়েছে মর্গগুলিতে জায়গার অভাবে। দেহে পচন ধরতে শুরু করায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সংক্রমণের আশঙ্কাও তৈরি হয়েছে। সেই কারণে শনাক্ত না হওয়া দেহগুলিকে কবর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
দেহ সংরক্ষণে সমস্যা (Nepal Flood Death)
দক্ষিণ নেপালের চিতওয়ান জেলায় (Nepal Flood Death) উদ্ধার হয়েছে সবচেয়ে বেশি দেহ-প্রায় ২৩৩টি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের মর্গে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক দেহ সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে শনিবার থেকে দেহগুলি নির্দিষ্ট জায়গায় সমাধিস্থ করার কাজ শুরু হয়।
ভবিষতে কী হবে? (Nepal Flood Death)
তবে ভবিষ্যতে যাতে নিখোঁজদের পরিবারের কাছে তাঁদের প্রিয়জনের দেহ তুলে দেওয়া সম্ভব হয়, সেই ব্যবস্থাও রাখা হচ্ছে। কবর দেওয়ার আগে প্রতিটি দেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকের জন্য নির্দিষ্ট শনাক্তকরণ নম্বর রাখা হচ্ছে। কবরগুলির মধ্যেও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হচ্ছে, যাতে প্রয়োজন হলে পরে দেহ তুলে শনাক্ত করা যায়।
ভারতীয়দের নিয়েও উদ্বেগ অব্যাহত
এদিকে বিপর্যয়ের পর নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়েও উদ্বেগ অব্যাহত। ভারতের বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও ২৭৫ জন ভারতীয়ের সন্ধান মেলেনি। ১০৮ জনকে দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং আরও ৫০ জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেককে তলব, মঙ্গলবার থানায় হাজিরার নির্দেশ
অন্যদিকে, চিনের দিক থেকে তিব্বত সীমান্ত পেরিয়ে ৫৯৮ জন ভারতীয় নিরাপদে নেপালে প্রবেশ করেছেন। তবে প্রায় ৯০০ ভারতীয় এখনও চিনে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। ফলে উদ্ধারকাজের পাশাপাশি নিখোঁজদের শনাক্তকরণ ও দেশে ফেরানোর চেষ্টাও এখন বড় চ্যালেঞ্জ।


