Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দল বদলের বাজারে বড় চমক দিল চেলসি (Emiliano Martinez)। এ যেন একেবারে ওস্তাদের মার শেষ রাতে। টার্ন্সফার মার্কেটের শেষ বেলায় অ্যাস্টন ভিলা ছেড়ে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসিতে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। দীর্ঘ ছ’বছর ভিলার গোলপোস্ট সামলানোর পর চেলসির সঙ্গে তিন বছরের চুক্তি সেরে ফেললেন এই আর্জেন্টাইন তারকা।
ভিলায় সফল মার্টিনেজ (Emiliano Martinez)
২০২০ সালে অ্যাস্টন ভিলায় যোগ দেন তিনি। ভিলার হয়ে মোট ২৫৬টি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার হয়ে ২১৩টি লিগ ম্যাচে মাঠে নেমে ৬০টি ক্লিন শিট করেছেন মার্টিনেজ। একাধিক মরসুমে দলের রক্ষণভাগের শেষ ভরসা হয়ে ওঠেন তিনি। ২০২৫-২৬ মরসুমে প্রিমিয়ার লিগে ৩২টি ম্যাচ খেলে ৭টি ক্লিন শিটের পাশাপাশি ৯৬টি সেভ করেছিলেন মার্টিনেজ। সব টুর্নামেন্ট মিলিয়ে গত মরসুমে তাঁর ঝুলিতে ছিল ৪৪টি ম্যাচ ও ১৩টি ক্লিন শিট।
চেলসিতে যোগ দিয়ে কী বললেন মার্টিনেজ (Emiliano Martinez)
নতুন ক্লাবে পা রেখে নিজের উচ্ছ্বাস এবং ভবিষ্যতের লক্ষ্যের কথা খোলাখুলি জানিয়েছেন মার্টিনেজ। ক্লাব সূত্রে তাঁর মন্তব্য, “চেলসিতে আসতে পেরে আমি আনন্দিত। আমার এবং আমার পরিবারের জন্য এটা অত্যন্ত সহজ সিদ্ধান্ত ছিল। দলের সঙ্গে দ্রুত অনুশীলন শুরু করতে চাই, আর তর সইছে না। চেলসির জার্সি গায়ে সফল হতে চাই।” নিজের মানসিকতা সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, “আমি এমন একজন মানুষ, যে সব সময় জিততে চায়। সমস্ত প্রতিযোগিতায় জয় ছিনিয়ে নেওয়ার জেদ নিয়েই চেলসিতে যোগ দিয়েছি। যে ক্লাবগুলো নিয়মিত খেতাব জেতে, চেলসি তাদের অন্যতম। আমাদের এই পথচলা অত্যন্ত ইতিবাচক হবে বলেই আমার বিশ্বাস।”
আরও পড়ুন: Women’s Asia Cup 2026: এশিয়া কাপে ভারতের দুরন্ত শুরু, প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড
মোটা অর্থে চেলসিতে মার্টিনেজ (Emiliano Martinez)
গোলকিপার নিয়ে দীর্ঘদিন ধরেই সংকটে ভুগছিল চেলসি (Emiliano Martinez)। তাই এবার ডিফেন্সকে শক্তিশালী করতেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাকে দলে নিল তাঁরা। দলবদল বাবদ ভিলাকে প্রায় ৭৫ লাখ পাউন্ড ট্রান্সফার ফি দিয়েছে ব্লুজরা। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৭ কোটি টাকা। অন্যদিকে, মার্টিনেজের বিকল্প হিসেবে জাপানি গোলরক্ষক জিয়ন সুজুকিকে সই করিয়েছে অ্যাস্টন ভিলা।



