Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জয়ন্ত দাস, বীরভূম: বীরভূমের রামপুরহাটে (Mamata Banerjees Niece Death) এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কুসুম্বা গ্রামে নিজের বাড়ির দোতলা থেকে বৃষ্টি মুখার্জী নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখার্জীর মেয়ে।
দোতলার ঘরে উদ্ধার দেহ (Mamata Banerjees Niece Death)
মঙ্গলবার সকালে বাড়ির দোতলার (Mamata Banerjees Niece Death) একটি ঘর থেকে বৃষ্টির দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় জড়িত? (Mamata Banerjees Niece Death)
বৃষ্টির মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয়ও তদন্তের আওতায় রয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় বৃষ্টি মুখার্জীর বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগকে কেন্দ্র করে অতীতে তাঁর নাম প্রকাশ্যে আসে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে তাঁর ব্যক্তিগত জীবনেও টানাপোড়েন চলছিল। স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলা চলছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Ayushman Bharat Card: কোন কোন রোগে মিলবে না আয়ুষ্মান ভারতের সুবিধা?
এই পরিস্থিতিতে তাঁর মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন সামনে এসেছে। তবে কোনও একটি কারণকে মৃত্যুর জন্য দায়ী করা এখনই সম্ভব নয়। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে। বর্তমানে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি তৈরি হয়েছে নানা জল্পনা।


