Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ভারতীয় ফুটবল দলের সামনে রয়েছে একাধিক হাই-প্রোফাইল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ (Khalid Jamil)। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ের পাশাপাশি পানামার মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে ‘ব্লু টাইগার্স’। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই ম্যাচগুলিকে ‘স্বপ্নপূরণের মুহূর্ত’ ও বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন জাতীয় দলের কোচ খালিদ জামিল।
এশিয়ান কাপের মূল লক্ষ্য (Khalid Jamil)
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে খালিদ জামিল স্পষ্ট জানিয়েছেন যে, এই ম্যাচগুলি কেবল বড় দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা অর্জনের জন্য নয়, বরং তাঁর মূল লক্ষ্য আগামী বছরের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য দলকে পুরোপুরি প্রস্তুত করা। ইতিহাসে প্রথমবার ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়ায় তিনি একে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ সাফল্যের বড় সোপান হিসেবে দেখছেন।
সিনিয়রদের বাদ পড়া নিয়ে কোচের ব্যাখ্যা (Khalid Jamil)
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের দলে সন্দেশ ঝিঙ্ঘান, রাহুল ভেকে, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, বিশাল কাইথ ও জিকসন সিংয়ের মতো অভিজ্ঞ ফুটবলারদের না রাখা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে কোচ পরিষ্কার করে দিয়েছেন যে, এই অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়নি বা তাঁদের অবসরের কথাও বলা হয়নি। ফর্ম ও প্রয়োজনের খাতিরে ভবিষ্যতে তাঁদের দলে ফেরানোর পথ খোলা রয়েছে।
আরও পড়ুন: Cristiano Ronaldo: সিআর সেভেনের হানিমুন কেরলে? রেইকি রোনাল্ডোর দিদির!
ফিটনেস ও পারফরম্যান্সকে গুরুত্ব (Khalid Jamil)
খালিদ জামিল জানিয়ে দিয়েছেন যে, অতীতের কথা মাথায় সিনিয়রদের রেখে কাউকে ব্রাজিলের বিরুদ্ধে স্কোয়াডে রাখা হয়নি (Khalid Jamil)। তাঁর মতে, এটি কোনও প্রদর্শনী ম্যাচ নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। তাই ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দেশের স্বার্থ এবং খেলোয়াড়দের বর্তমান ফিটনেস ও আত্মবিশ্বাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
যুবভারতীর গ্যালারির সমর্থন (Khalid Jamil)
ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভারতের কৌশল কেমন হবে, তা নিয়ে কোচের বক্তব্য—দলকে পরিস্থিতি অনুযায়ী রক্ষণ ও আক্রমণ—দুটি বিভাগেই সমান দক্ষ হতে হবে। শুধু রক্ষণাত্মক ফুটবল না খেলে সুযোগ বুঝে আক্রমণ শানাতে হবে। এছাড়া যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের সময় গ্যালারির জোরালো সমর্থন ফুটবলারদের বাড়তি আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদী খালিদ।



