Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডলারের তুলনায় ফের শক্তি বাড়ল (Indian Rupee Rises) ভারতীয় টাকার। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে এক ধাক্কায় ৪৭ পয়সা বেড়ে ৯৪.২৬ টাকায় পৌঁছে যায় ভারতীয় মুদ্রার দর। গত দু’মাসের মধ্যে এটিই টাকার সবচেয়ে শক্তিশালী অবস্থান। বুধবার বাজার বন্ধের সময় এক ডলারের মূল্য ছিল ৯৪.৯৭ টাকা।
এর পেছনে কারণ? (Indian Rupee Rises)
বাজার বিশেষজ্ঞদের মতে, দেশের বাজারে বিদেশি (Indian Rupee Rises) মুদ্রার জোগান বেড়ে যাওয়াই টাকার এই উত্থানের অন্যতম কারণ। রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান বলছে, বিভিন্ন বিশেষ প্রকল্পের মাধ্যমে ভারত প্রায় ১৩৬.৩৮ বিলিয়ন ডলারের বিদেশি মুদ্রা সংগ্রহ করেছে। এর বড় অংশ এসেছে অনাবাসী ভারতীয়দের বিদেশি মুদ্রায় রাখা আমানত বা FCNR ডিপোজিট থেকে। পাশাপাশি বহির্বাণিজ্যিক ঋণ এবং বিদেশি মুদ্রায় নেওয়া ঋণ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এসেছে।
এই অঙ্ক বাজারের আগের অনুমানকেও ছাপিয়ে গিয়েছে। ফলে দেশে ডলারের সরবরাহ নিয়ে স্বস্তি তৈরি হয়েছে। এর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বাজারে হস্তক্ষেপ করে টাকার দর স্থিতিশীল রাখতে রিজার্ভ ব্যাঙ্কের হাতও শক্ত হয়েছে।
আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও ভারতীয় মুদ্রার পক্ষে গিয়েছে। এশিয়ার বেশ কয়েকটি মুদ্রা ঘুরে দাঁড়িয়েছে। একই সময়ে ডলার সূচক ৯৯.৫০-এর নীচে নেমেছে। ইয়েনের শক্তিশালী অবস্থানও ডলারের উপর চাপ তৈরি করেছে।
আরও পড়ুন: Paltan Bridge Collapse: ফের ধস পল্টন ব্রিজের কাছে, সামশেরগঞ্জে চরম দুর্ভোগে যান চলাচল
এখন বাজারের নজর আমেরিকার আসন্ন অর্থনৈতিক পরিসংখ্যান এবং ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের দিকে। চলতি মাসে মার্কিন সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমার সম্ভাবনাও বেড়েছে। সব মিলিয়ে আপাতত টাকার দর স্থিতিশীল থাকার আশাই করছেন বাজার বিশেষজ্ঞরা।


