Last Updated on [modified_date_only] by Aditi Singha
কেটিভি বাংলা ডিজিটাল : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে এবার নতুন করে রাজনৈতিক বিতর্কে জড়ালেন বিজেপিতে যোগ দেওয়া সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। পাঞ্জাবের সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় সরব হয়েছেন তিনি। চাড্ডার দাবি, তাঁকে ‘পার্মানেন্টলি শিফটেড’ হিসেবে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর এর পিছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা।

অভিযোগ করেছেন তিনি (Raghav Chadha)
রাঘব চাড্ডা বর্তমানে পাঞ্জাবের মোহালির ভোটার। ফলে খসড়া তালিকায় তাঁর নাম না থাকা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে পদক্ষেপ করা হচ্ছে। এমনকি পাঞ্জাবের আপ সরকারের আধিকারিকদের উপর রাজনৈতিক নেতৃত্বের প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
২০ লক্ষের বেশি নাম বাদ, তালিকায় রাঘবও (Raghav Chadha)
পাঞ্জাবে SIR-এর আগে মোট ভোটারের প্রায় ৯.৭ শতাংশ অর্থাৎ প্রায় ২০.৬৬ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি করা হয়েছে। সেই বাদ পড়া নামের তালিকাতেই রয়েছে রাঘব চাড্ডার নাম। প্রশাসনিকভাবে তাঁকে ‘পার্মানেন্টলি শিফটেড’ হিসেবে দেখানো হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আপের কটাক্ষ, ‘আদর্শচ্যুত’ রাঘব (Raghav Chadha)
রাঘবের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে আপ। দলের বক্তব্য, রাজনৈতিক আদর্শ থেকে সরে যাওয়ার কারণেই রাঘবের নাম ভোটার তালিকা থেকেও সরে গিয়েছে—এমন কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে দলের তরফে। ফলে SIR-এর প্রশাসনিক প্রক্রিয়া ক্রমশ রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে।

আপ ছেড়ে বিজেপিতে, তারপরই বিতর্ক (Raghav Chadha)
এপ্রিল মাসে আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা। তাঁর সঙ্গে আপের আরও ছয় সাংসদও বিজেপিতে যোগ দেন। দল ছাড়ার সময় চাড্ডা অভিযোগ করেছিলেন, যে দলকে তিনি নিজের ঘাম-রক্ত দিয়ে গড়ে তুলেছিলেন, সেই দল তার মূল আদর্শ থেকে সরে গিয়েছে।
আরও পড়ুন : Darjeeling Loco Shed Collapse: টানা বৃষ্টিতে দার্জিলিংয়ে ভাঙল ঐতিহাসিক লোকোশেড, আহত ৮ রেলকর্মী
এবার ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ যাওয়ার ঘটনায় সেই পুরনো রাজনৈতিক সংঘাতই নতুন মাত্রা পেল। চাড্ডার অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার ‘বদলা’ নিতেই তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। যদিও প্রশাসনিকভাবে এটি ভুল, নাকি রাজনৈতিক প্রতিহিংসা—তার উত্তর মিলবে সংশোধন প্রক্রিয়া এবং পরবর্তী তদন্তেই।



