Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের শিক্ষামন্ত্রীর মেয়ে পড়াশোনা করে (Dharmendra Pradhan Daughter) বিদেশে। দেশের শিক্ষাব্যবস্থার হালের ওপর ভরসা নেই খোদ শিক্ষামন্ত্রীর? নিট পেপার লিক কাণ্ডে এই ধরণের প্রশ্ন তো উঠছেই। এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মেয়ে নৈমিশা প্রধানকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে দেশজুড়ে ছাত্র আন্দোলনের আবহের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরই নৈমিশা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন বলে জানা গিয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য (Dharmendra Pradhan Daughter)
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আন্দোলনের আবহে (Dharmendra Pradhan Daughter) অনেক নেটিজেন নৈমিশার ইনস্টাগ্রাম প্রোফাইল খুঁজে বের করে তাঁর পোস্টে মন্তব্য করতে শুরু করেন। মূলত বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের বিষয়টি নিয়েই প্রশ্ন তোলা হয়। সমালোচকদের একাংশের দাবি, দেশের শিক্ষামন্ত্রীর পরিবারের সদস্য যদি বিদেশে পড়াশোনা করেন, তবে তা ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার প্রতি আস্থার অভাবের ইঙ্গিত দেয়।
আরও পড়ুন: R Madhavan: ‘নিট ফর সেল’ পোস্টারের পর সুর বদল! ছাত্রদের পাশে দাঁড়ালেন মাধবন
জানা গিয়েছে, নৈমিশা ২০২৩ সালে আমেরিকার টাফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল থেকে এলএলএম সম্পন্ন করেন। পরে তিনি ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামে সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে কাজ শুরু করেন।
তবে এই ঘটনার অন্য দিকও সামনে এসেছে। বহু মানুষ মনে করছেন, কোনও জনপ্রতিনিধির পরিবারের সদস্যকে ব্যক্তিগতভাবে নিশানা করা উচিত নয়। তাঁদের মতে, রাজনৈতিক মতবিরোধ বা সরকারের সিদ্ধান্তের সমালোচনা নির্বাচিত প্রতিনিধি ও নীতিনির্ধারকদের উদ্দেশেই হওয়া উচিত, তাঁদের পরিবারের সদস্যদের নয়।


