Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের আইসক্রিমের বাজারে (Ambani Ice Cream) এবার বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছে রিলায়েন্স। ক্যাম্পা কোলার পর এবার মুকেশ অম্বানীর সংস্থা নতুন আইসক্রিম ব্র্যান্ড ‘বম্বে ক্রিমারি’ নিয়ে আসছে। ইতিমধ্যেই ব্র্যান্ডটির আত্মপ্রকাশের খবর সামনে এসেছে। তবে সবচেয়ে নজরকাড়া বিষয় হল এর দাম। সাধারণত বড় শিল্পগোষ্ঠীর নতুন পণ্যের দাম বেশি হবে বলে ধারণা থাকলেও, এখানে রয়েছে সম্পূর্ণ উল্টো চিত্র।
১০ টাকা থেকে শুরু (Ambani Ice Cream)
বম্বে ক্রিমারির আইসক্রিমের দাম শুরু (Ambani Ice Cream) হচ্ছে মাত্র ১০ টাকা থেকে। কাপ, কোন কিংবা স্টিক-বিভিন্ন ধরনের আইসক্রিমই এই দামের পরিসর থেকে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। কম দামে ভালো মানের পণ্য বাজারে পৌঁছে দেওয়াই এই ব্র্যান্ডের অন্যতম লক্ষ্য।
সাশ্রয়ী দামই হাতিয়ার (Ambani Ice Cream)
রিলায়েন্সের আগের ব্যবসায়িক কৌশলের সঙ্গেই অনেকটা মিল রয়েছে এই পরিকল্পনার। সস্তা দামে ক্যাম্পা কোলা বাজারে এনে যেমন ক্রেতাদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা তৈরি করা হয়েছে, তেমনই আইসক্রিমের ক্ষেত্রেও সাশ্রয়ী দামকে হাতিয়ার করতে চাইছে সংস্থা।

বর্তমানে আমুল, কোয়ালিটি ওয়ালস, ভাদিলাল, মাদার ডেয়ারি, অরুণ এবং বাস্কিন রবিনসের মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামবে বম্বে ক্রিমারি। অনলাইন বাজারে আমুলের কয়েকটি আইসক্রিমের দাম যেখানে প্রায় ২০ টাকা থেকে শুরু, সেখানে অম্বানীদের ব্র্যান্ডের প্রাথমিক দাম ১০ টাকা।
আরও পড়ুন: Paltan Bridge Collapse: ফের ধস পল্টন ব্রিজের কাছে, সামশেরগঞ্জে চরম দুর্ভোগে যান চলাচল
প্রথম পর্যায়ে পশ্চিম ভারতে বাজার সম্প্রসারণ করা হবে। এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য এলাকাতেও পৌঁছবে নতুন ব্র্যান্ড। ইতিমধ্যেই রিটেলারদের জন্য ব্র্যান্ডেড ফ্রিজার দেওয়ার কাজ শুরু হয়েছে বলে খবর। এদিকে এই ঘোষণার পর কোয়ালিটি ওয়ালসের শেয়ারে প্রায় ৩ শতাংশ পতন দেখা গিয়েছে।


