Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: রাজ্য থেকে এখনও বৃষ্টি পুরোপুরি বিদায় (Weather Alert) নেয়নি। নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে শনিবারও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় (Weather Alert) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকালে রোদ উঠলেও পরে আকাশ মেঘলা হয়ে যেতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে আগামী বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতা আবহাওয়া (Weather Alert)
কলকাতাতেও আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি বেশি।
উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার, ৫ সেপ্টেম্বর ভোরে কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভোর ৩টে ৫ মিনিট থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টায় জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: Sealdah Power Block: শিয়ালদহে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক, রবিবার বাতিল একাধিক লোকাল
এরপর সকাল ৬টা ৩৩ মিনিটের আপডেটে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টির সময় নিরাপদ জায়গায় থাকার পাশাপাশি খোলা মাঠ, গাছের নিচে এবং জলাশয়ের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। । উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা।


