Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়েও কড়া পদক্ষেপ করার কথাও দিয়েছিল (R G Kar)। পালাবদলের পরেই প্রতিশ্রুতি পূরণের পালা শুরু। সরকার গঠনের পর এবার আরজি কর কাণ্ড নিয়ে ফের ফাইল খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর কয়েক ঘণ্টা পরেই আরজি কর হাসপাতালে হাজির হলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি।

আরজিকর হাসপাতাল পরিদর্শনে যান (R G Kar)
আজ অভয়া কাণ্ডে নিয়ে আরজিকর হাসপাতাল পরিদর্শনে যান কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিরাপত্তার দিকটিও খুঁটিনাটি দেখেন তিনি। এদিন আরজি কর হাসপাতালে এমার্জেন্সি বিল্ডিংয়ে যান অভিজিৎ। সেখানে গিয়ে বিজেপি সাংসদ বলেন, “আমি যে ঘরের সামনে দাঁড়িয়ে আছি, সেটি অভয়ার মৃত্যু মামলায় গুরুত্বপূর্ণ জায়গা। এখনও ঘরটি তালাবন্ধ রয়েছে। অভয়ার মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল, এই ঘর দিয়েই সেখানে যাওয়া যায়। এগুলো তদন্তের আওতায় আনা হয়নি। এটা সিবিআইয়ের গাফিলতি। আমি গিয়েছিলাম কারণ, তদন্তে সিবিআই-এর যিনি কর্তা ছিলেন, সীমা পাহুজা, দু’টি গুরুত্বপূর্ণ কাজ করেননি। এই ঘরে ঢুকলেই সিবিআই আধিকারিকরা অনেক কিছু উদ্ধার করতে পারবেন। তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি সিবিআইকে অনুরোধ করব, এই ঘরের মধ্যে ঢুকে পুঙ্খানুপুঙ্খভাবে সব খতিয়ে দেখা হোক।”

আরও পড়ুন: NEET Re exam Date: বাতিল নিটের নতুন তারিখ ঘোষণা হল
অভিজিৎ গাঙ্গুলি বলেন (R G Kar)
“একটা সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে একটা ডেডবডি নামানো হয়েছিল, যেদিন অভয়া মারা যায়, খুন হয়, সেদিন রাতে। একজন নার্স সেই ভিডিও তুলেছিলেন। সেই ভিডিও সিবিআই-এর সীমা পাহুজা নিয়ে নেন এবং বলেন, ‘আপনি নিজের ভিডিওটা মুছে দিন। নইলে আপনি বিপদে পড়বেন’। কে আর বিপদে পড়তে চায়? তিনি ভিডিওটা মুছে দেন,কপিটা দিয়ে দেন সিবিআই-এর সীমা পাহুজাকে। তার পর থেকে আর কখনও ভিডিওটা সর্বসমক্ষে আসেনি। আমি গোটা সিবিআই-কে দোষ দিচ্ছি না। আমি দোষ দেখছি নির্দিষ্ট ওই অফিসারের। তাঁকে অভিযুক্ত হিসেবে যুক্ত করে জিজ্ঞাসাবাদ করা দরকার।”



