Last Updated on [modified_date_only] by Tania Rakshit
তানিয়া রক্ষিত: মহমেডানে প্রভাত লাকরা (Provat Lakra)। সই করেও বিপাকে। জামশেদপুর এফসির বন্ধ হয়ে যাওয়ার পরই সিদ্ধান্ত নেন মহমেডানে যোগ দেওয়ার। প্রথমে সব কিছুই ঠিক ছিল। কিন্তু ফের মহমেডেনের ওপর ঘনিয়ে আসে ট্র্যান্সফার ব্যানের কালো মেঘ। যা নাকি মহমেডান কর্তারা জানতেনই না। পুরোনো কমিটি এই পুরো বিষয়টি নতুন কর্তাদের কাছে গোপন রেখেছিলেন। দাবী মহমেডান সচিব ওয়াসিম আক্রমের। এমন অবস্থায় নতুন ফুটবলার করিয়েও তাদের মাঠে নামাতে পারবে না মহমেডান স্পোর্টিং ক্লাব। তাই বেশ সমস্যায় পড়েছেন প্রভাত লাকরা। পাশাপাশি মহমেডানে সই করলেও কিন্তু প্রভাতের মনে ইস্টবেঙ্গল রয়ে গিয়েছে। তাছাড়া জামশেদপুর এফসি নিয়েও কতটা মিস করবেন প্রভাত। সবকিছু নিয়ে অকপটে কে টিভির সঙ্গে কথা বললেন প্রভাত লাকরা।
মহমেডানে সই (Provat Lakra)
ইন্ডিয়ান ফুটবল লিগের জন্য এক বছরের চুক্তিতে মহমেডানে সই করলেন প্রভাত লাকরা। কিন্তু মাঠে নামতে পারবেন জানুয়ারিতে। এই বিষয়ে প্রভাত জানান, “হ্যাঁ, আশা নিয়েই সই করেছিলাম। কিন্তু এখন জানতে পারছি এমন অবস্থা। আমরা ফুটবলার। যদি ফুটবলটাই না ঠিক মত খেলতে পারি তাহলে কী করে চলবে? তবে মহমেডানের ম্যানেজমেন্টেরও কিছু করার নেই। কারণ তাঁরাও তো জানতেন না। তাই এই অবস্থা এখন মেন নিতে হবে। আমি অনুশোচনা করি না। আশা রাখছি খুব তাড়াতাড়ি ফিরব। আর যখন ফিরব তখন নিজের সেরাটা দেব।”
মহমেডানে এখন তাঁর ভূমিকা কী হবে? ম্যাচ তো খেলতে পারবেন না। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই ক্লাবের সচিবের সঙ্গে কথা বলেছেন প্রভাত। সচিব ওয়াসিম আক্রম তাঁকে তাঁর ভূমিকা জানিয়েছেন। প্রভাত জানান, “ক্লাব থেকে আমায় জানানো হয়েছে আমার কী ভূমিকা। আমি মাঠে হয়ত নেমে খেলতে পারব না, তবে বাইরে থেকে দলকে উদ্বুদ্ধ করব। অভিজ্ঞ ফুটবলার হিসেবে আমার দলকে বাইরে থেকে সাপোর্ট করব। ক্লাবও আমার থেকে সেটাই চায়।”
প্রভাতের মনে ইস্টবেঙ্গল (Provat Lakra)
জামশেদপুর থেকে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে। চলতি মরসুমে আবারও ফিরে গিয়েছিলেন জামশেদপুরেই। কিন্তু ভারতীয় ফুটবলের ডামাডোলে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় জামশেদপুর এফসি। তাই এবার মহমেডানে যোগ দেন তিনি। কিন্তু মিস করেন কি লাল হলুদ সমর্থকদের। এক গাল হাসি দিয়ে উত্তর দিলেন, “হ্যাঁ, আমি যে ক্লাবেই খেলি, যেখানেই যাই ইস্টবেঙ্গল আমার মনে থাকবে। আমি এবারও কলকাতা ডার্বিতে লাল হলুদ সমর্থক হয়েই খেলা দেখব। তবে ডার্বি তো ডার্বি হয়। আশা করব দিনের শেষে ফুটবল জিতবে।”
আইএসএল না খেলতে পারা (Provat Lakra)
জামশেদপুর এফসি থেকে ১২ জন চার্চিলে যাবে। তা ক্লাব থেকেই জানানো হয়েছিল। কিন্তু সেই ১২ জনে ছিলেন না প্রভাত। তাই তিনি জানান, মহমেডানই আমার ভবিষ্যৎ এখন। আমি সেরা খেলে মহমেডানকে এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি চাই আইএসএল খেলতে না পারার খারাপ লাগা আছে। তবে এখন সেসব নিয়ে ভাবছি না। জামশেদপুরের হয়েই খেলব বলে সেখানে গিয়েছিলাম। তাই জামশেদপুর ছাড়ার পর চার্চিলে যাওয়ার পরিকল্পনা ছিল না।”
আরও পড়ুন: Vaibhav Sooryavanshi: ১৫ বছরের তারকার জন্যই দলীপ ট্রফি দেখছেন শ্রীকান্তের স্ত্রী
হিরা মন্ডলের সঙ্গে জুটি (Provat Lakra)
মহমেডানের স্পোর্টিংয়ের ডিফেন্স লাইনে রয়েছেন আরও এক অভিজ্ঞ ফুটবলার হিরা মন্ডল (Provat Lakra)। তাঁর সঙ্গে জুটী বাঁধা নিয়ে প্রভাত জানান, “খুব অভিজ্ঞ ফুটবলার। তাঁর বিপরীতে খেলেছি। কিন্তু একসঙ্গে খেলা হয়নি। এবার খেলব। তার জন্য মুখিয়ে আছি।”



