Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর আবহের মধ্যেই রাজ্যে ফের (WB By Election) ভোটের প্রস্তুতি শুরু। সোমবার নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটগণনা ও ফলপ্রকাশ করা হবে ৯ অক্টোবর। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করে মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত সূচি প্রকাশ করা হবে।
কী কারণে উপনির্বাচন? (WB By Election)
দুই কেন্দ্রই বর্তমানে (WB By Election) বিধায়কশূন্য। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর-দুই আসন থেকেই জয় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হওয়ায় তিনি নন্দীগ্রাম কেন্দ্রটি ছেড়ে দেন। ফলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়।
অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তিনিও রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে নতুন করে ভোটের পরিস্থিতি তৈরি হয়েছে। রেজিনগরে নিজের ছেলেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন।
আরও পড়ুন: Durga Puja 2026: পুজোর অষ্টমীতে রাজ্যে বন্ধ মদের দোকান, বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
দুই কেন্দ্রেই প্রার্থী বাছাই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে নন্দীগ্রামের ফলাফল ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী আগেই এই কেন্দ্রে বিজেপির বড় ব্যবধানে জয়ের চ্যালেঞ্জ জানিয়েছিলেন। পুজোর আগেই সেই চ্যালেঞ্জের রাজনৈতিক ফলাফল স্পষ্ট হয়ে যাবে।


