Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ (Digha Beach Rules) গুরুত্ব দিয়ে দীঘা সমুদ্রসৈকতের জন্য একগুচ্ছ নতুন নির্দেশিকা আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সপ্তাহান্তে বিপুল সংখ্যক মানুষের সমাগম এবং সমুদ্রস্নানের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
পোশাকের ব্যবহার (Digha Beach Rules)
সম্প্রতি দীঘা স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় (Digha Beach Rules) রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানান, সমুদ্রে নামার সময় অনেক পর্যটক এমন পোশাক ব্যবহার করেন যা জলে ভারী হয়ে গিয়ে বিপদের কারণ হতে পারে। তাই সমুদ্রস্নানের জন্য উপযুক্ত পোশাক ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, কোনও নির্দিষ্ট ভারতীয় পোশাকের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। তবে এমন রঙের পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে সহজেই সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা যায়।
শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব (Digha Beach Rules)
নতুন পরিকল্পনায় শুধু সমুদ্রস্নান নয়, সৈকত সংলগ্ন এলাকাতেও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিচ ও তার আশপাশে মদ্যপান এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে সৈকত এলাকার রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলিতে বার্ন কেয়ার ইউনিট তৈরির পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন: Liquor Ban: কৃত্রিম ফ্লেভার নিয়ে প্রশ্ন, জনপ্রিয় মদের কিছু ভ্যারিয়েন্টে নিষেধাজ্ঞা
এছাড়া সমুদ্রসৈকতে নির্দিষ্ট দূরত্ব অন্তর প্রশিক্ষিত উদ্ধারকর্মী মোতায়েন, আধুনিক লাইফগার্ডিং ব্যবস্থা, দ্রুত উদ্ধার পরিকাঠামো এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়ার মতো ব্যবস্থাও গড়ে তোলার রূপরেখা তৈরি হচ্ছে। প্রশাসনের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীঘায় পর্যটকদের নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে।


