Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জনগণের স্বার্থে ‘মা’ ক্যান্টিন চালু করেছিল (Maa Canteen) রাজ্যের প্রাক্তন তৃণমূল সরকার। সেখানে ৫ টাকায় পাওয়া যেত ডিম-ভাত। সস্তায় পুষ্টিকর খাদ্য পেতেন গরীব মানুষেরা। কিন্তু সরকার পতনের পর কী চালু থাকবে এই ক্যান্টিন?
বন্ধ হবে না ‘মা’ ক্যান্টিন (Maa Canteen)
মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই শপথ নেবার (Maa Canteen) পরেরদিন শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে কোনওরকম সামাজিক প্রকল্প বন্ধ হবে না। বরং যারা পাচ্ছেন না, তাদের সঠিক পথে পাইয়ে দেবার ব্যবস্থা করা হবে। সেই কথা শুনে নিশ্চিন্ত হয়েছিলেন অনেকেই। আর জানা গেছিল, বন্ধ হবে না মা ক্যান্টিন।
মিলবে মাছ ভাত
তার পরিবর্তে, বদলের হাওয়ায় বদলে যাবে মা ক্যান্টিনের মেন্যু। বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, মা ক্যান্টিনে এবার ৫ টাকায় ডিম্ ভাত নয়, মিলবে পেট ভর্তি মাছ ভাত। অনেকে মনে করছেন, বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস খাওয়া যাবে না বলে যে প্রচার চালিয়েছিল বিরোধী দল, তার জবাব দিতেই এহেন পদক্ষেপ নিতে চলেছে বিজেপি সরকার।
আরও পড়ুন: Mithun Chakraborty: এত তেল দিয়েছে যে সরকার হড়কে গেছে: বেঙ্গল ফাইলস নিয়ে বিস্ফোরক মিঠুন


