Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাইরে সোনালি ও মচমচে, কামড় দিতেই মিলবে ঝালঝালে (Egg Mutton Devil) মটনের পুর আর নরম ডিম-এই হল বাঙালির চিরাচরিত ডিমের মটন ডেভিল। বাড়িতে অতিথি এলে কিংবা উইকএন্ডে একটু অন্যরকম স্বাদ পেতে চাইলে এই রেসিপি হতে পারে একেবারে পারফেক্ট পছন্দ। বানাবেন কিভাবে? লাগবে কী কী? জেনে নিন ঝটপট!
লাগবে কী কী? (Egg Mutton Devil)
সেদ্ধ ডিম ৪টি, কিমা করা মটন ২৫০ গ্রাম, (Egg Mutton Devil) পেঁয়াজ কুচি ১টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা কুচি ২টি, গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ, লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ, গরম মশলা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আলু সেদ্ধ ১টি, ডিম ১টি, ব্রেডক্রাম্ব ১ কাপ এবং সাদা তেল ভাজার জন্য।
বানাবেন কিভাবে? (Egg Mutton Devil)
প্রথমে সেদ্ধ ডিমগুলির খোসা ছাড়িয়ে রাখুন। কড়াইয়ে সামান্য তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। এবার আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর মটনের কিমা দিয়ে লবণ, লঙ্কাগুঁড়ো, গোলমরিচ এবং গরম মশলা মেশান। মাঝারি আঁচে কিমা ভালোভাবে সেদ্ধ ও শুকনো হওয়া পর্যন্ত রান্না করুন।
কিমা ঠান্ডা হলে তার সঙ্গে সেদ্ধ আলু ও ধনেপাতা মিশিয়ে ভালোভাবে মেখে নিন। এবার প্রতিটি সেদ্ধ ডিমের চারপাশে মটনের মিশ্রণটি সমানভাবে চাপ দিয়ে মুড়ে দিন। ডিমটি যেন পুরোপুরি কিমার আবরণে ঢাকা থাকে।

একটি বাটিতে একটি কাঁচা ডিম ফেটিয়ে নিন। মটনে মোড়ানো ডিম প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেডক্রাম্বে ভালোভাবে গড়িয়ে নিন। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে ডেভিলগুলি সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিন।
আরও পড়ুন: Suvendu Adhikari: গেরুয়ার অপমান বরদাস্ত নয়, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর
গরম গরম ডিমের মটন ডেভিল টমেটো সস, কাসুন্দি বা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন। বিকেলের জলখাবার কিংবা পার্টির মেনুতে এই পদটি দারুণ জমবে।


