To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহ-নক্ষত্রের (Sukra Gochar) অবস্থান পরিবর্তন মানুষের জীবন, কর্মজীবন ও আর্থিক পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে। অক্টোবরের শেষ সপ্তাহে শুক্রের নক্ষত্র পরিবর্তনকে ঘিরে তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ সম্ভাবনার কথা বলা হচ্ছে। জ্যোতিষীদের মতে, ২৪ অক্টোবর ২০২৬ শুক্র চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং ৫ ডিসেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবে। এই সময় চাকরি, ব্যবসা, অর্থ এবং ব্যক্তিগত সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
কোন কোন রাশির ভাগ্য পরিবর্তনের সুযোগ? (Sukra Gochar)
- মেষ রাশি: শুক্রের এই অবস্থান মেষ রাশির (Sukra Gochar) জাতকদের আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা এনে দিতে পারে। আয়ের বিকল্প উৎস তৈরি হওয়া কিংবা অতিরিক্ত অর্থলাভের সুযোগ মিলতে পারে। দীর্ঘদিনের কোনও বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনাও বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতা তুলে ধরার সুযোগ পেতে পারেন চাকরিজীবীরা। জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য বাড়ার ইঙ্গিতও দিচ্ছে এই জ্যোতিষীয় পূর্বাভাস।
- কর্কট রাশি: এই রাশির জাতকদের কর্মজীবনে নতুন দরজা খুলতে পারে। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা উপযুক্ত সুযোগ পেতে পারেন। সহকর্মী ও ঊর্ধ্বতনদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা সহজ হতে পারে। কোনও কাজে সাফল্য আত্মবিশ্বাস বাড়াবে। পাশাপাশি পরিবারে শান্তি বজায় থাকা এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগও তৈরি হতে পারে।
আরও পড়ুন: AI Education Curriculum: নবম থেকে দ্বাদশ শ্রেণিতে AI-র পাঠ! নতুন কোর্স আনছে NCERT
- ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে অগ্রগতি ও নতুন পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। আগের বিনিয়োগ থেকে লাভ মিলতে পারে। প্রেমের সম্পর্ক বিবাহের দিকে এগোনোর সুযোগও তৈরি হতে পারে। তবে বড় অঙ্কের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে যাচাই করা জরুরি।


