Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: বকেয়া ডিএ নিয়ে (Supreme Court) মালহোত্রা কমিটির সঙ্গে মামলাকারী প্রতিনিধি দল ও রাজ্য সরকারের প্রতিনিধিদের দিল্লিতে ১২ সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল। গ্রান্ট ইন এইড কর্মচারী, সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদে ডিএ দেওয়া সহ বাকি বকেয়া ডিএ কীভাবে মেটানো হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল এই বৈঠকে। রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে বৈঠক বাতিলের কথা জানানো হয়েছে। দ্রুত বৈঠকের পরবর্তী স্থান, দিন ও সময় জানানো হবে বলেও জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ (Supreme Court)
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গ (Supreme Court) সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সব অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি৷ গত মাসে দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চ জানায়, মামলাকারী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি হিসেবে মোট ১০ জন বিচারপতি মালহোত্রার কমিটির কাছে গিয়ে বকেয়া ডিএ সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন৷
বাতিল বৈঠক (Supreme Court)
সেই মতো আগামী ১২ সেপ্টেম্বর বিকাল ৫টায় (Supreme Court) দিল্লিতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া-এর দফতরে Grant-in-Aid শিক্ষক ও সকল স্তরের কর্মচারীদের প্রতিনিধি দলের বকেয়া DA নিয়ে যাবতীয় বক্তব্য শোনার পাশাপাশি মালহোত্রা কমিটির সঙ্গে আলোচনার জন্য একটি বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকে মামলাকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহবায়ক ভাস্কর ঘোষ সহ অন্যান্য মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিমদের মামলাকারীদের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু কোনও এক কারণে ১২ তারিখের সেই বৈঠক বাতিল হয়েছে। রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে এই বৈঠকের পরবর্তী দিন, স্থান, সময় দ্রুত জানানো হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধাপে ধাপে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হচ্ছে বলে আদালতে জানিয়েছে রাজ্য। কিন্তু এখনও ডিএ থেকে বঞ্চিত রয়েছেন গ্রান্ট ইন এইড কর্মচারী, সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের বকেয়া নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একই ভাবে ডিআর থেকেও বঞ্চিত রয়েছেন রাজ্যে অবসরপ্রাপ্ত গ্রান্ট ইন এইড সরকারি কর্মীরা।
মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিতর্ক (Supreme Court)
শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, গ্রান্ট ইন এইড কর্মীদের ক্ষেত্রে ডিএ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ইন্দু মালহোত্রা কমিটি যা বলবে তা মেনে নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, হিসেব ডিএ দেওয়ার নির্দেশ এলে শিক্ষক-শিক্ষিকাদের এরিয়ার বাবদ প্রায় ১২ হাজার কোটি টাকা গুনতে হতে পারে রাজ্যকে। অর্থাৎ এখনই গ্রান্ট ইন এইড কর্মচারী, সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডিএ বা ডিআর দেওয়ার যে কোনও পরিকল্পনা রাজ্যের নেই, তাও প্রায় স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Rekha Patra: ক্ষমতার মোহে বিধায়কের দিদিগিরি! পুলিশকে হেনস্থা, কলার ধরে চোখ রাঙানি!
পাশাপাশি গত আগস্ট মাসে সুপ্রিম কোর্টে শুনানিতে মামলাকারী বেশ কিছু সরকারি সংগঠন অভিযোগ করেছে, এখনও অনেকে সরকারের মেটানো বকেয়া ডিএ এর টাকা পাননি। ইতিমধ্যে সরকার ও ১৫ শতাংশ ডিএ মুকুব করার আবেদন জানিয়েছে আদালতে। সেইসঙ্গে বকেয়া ডিএ এর বাকি টাকা কীভাবে মেটানো হবে, সেই নিয়েও কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। তাই এই ১২ তারিখের বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনিবার্য কারণবশত এই বৈঠক বাতিল হওয়ায় সিদ্ধান্ত ঝুলেই রইল।


