Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলায় রাজনৈতিক পালাবদলের পর এবার (Ayushman Bharat West Bengal) চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত আয়ুষ্মান ভারত প্রকল্প। বিজেপি সরকার গঠনের আগেই স্পষ্ট করে দিয়েছে, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু সাধারণ মানুষ এবার বড়সড় স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসতে চলেছেন।
কবে চালু এই উদ্যোগ? (Ayushman Bharat West Bengal)
২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে (Ayushman Bharat West Bengal) শুরু হয়েছিল আয়ুষ্মান ভারত প্রকল্প। মূল উদ্দেশ্য ছিল আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া। এই প্রকল্পের আওতায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাওয়া যায়। পাশাপাশি স্বাস্থ্যবিমার সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।
কারা সুবিধা পাবেন? (Ayushman Bharat West Bengal)
সরকারি নিয়ম অনুযায়ী, যেসব পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, কাঁচা বাড়িতে বসবাস করেন বা এক কামরার ঘরে থাকেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তফশিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ের মানুষ এবং ৭০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকরাও এর আওতায় থাকবেন। প্রবীণদের ক্ষেত্রে আয়ের কোনও বাধ্যবাধকতা নেই।
আরও পড়ুন: Vijay Trisha Relationship: বিজয়ের শপথের পর ‘ভালোবাসার আওয়াজ…’ তুললেন তৃষা
কারা এই সুবিধা পাবেন না?
অন্যদিকে যাঁদের চারচাকা বা দুইচাকা গাড়ি রয়েছে কিংবা আয় আড়াই লক্ষ টাকার বেশি, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। চিকিৎসা, ডায়াগনস্টিক পরীক্ষা, হাসপাতালের খরচ, ICU পরিষেবা থেকে শুরু করে অস্ত্রোপচারের খরচও এই বিমার অন্তর্ভুক্ত থাকবে। ফলে নতুন সরকারের আমলে বাংলার স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


