Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Marriage)। তিনি শুধু অভিনেত্রী নয়। গানের একাধিক রিলিজও রয়েছে তার। রাজনীতির ময়দানেও দেখা গিয়েছে। তবে এবার প্রেমে পড়েছেন অভিনেত্রী।
প্রেম নয়, সোজা বিয়ে (Mimi Marriage)
মিমি চিরকাল নিজের ব্যক্তিগত জীবন নিয়ে (Mimi Marriage) গোপনীয়তা বজায় রেখেছেন। তিনি নিজের ব্যক্তিগত মুহূর্ত বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেছেন। প্রেম নিয়ে কোনো প্রশ্ন করলেও খুব সুন্দর ভাবে এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। তবে এবার আর প্রেম নয়। সোজা বিয়ের খবর নিয়ে চর্চায় তিনি।
ছেলেটি কে? (Mimi Marriage)
সুত্রের খবর ‘২০২৬ সালের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। শহর থেকে অনেকটাই দূরে কালিম্পংয়ে নতুন পথচলা শুরু করবেন মিমি। বিয়েটাও নাকি পাহাড়ের কোলে এক নিরিবিলি পরিবেশে করার চিন্তা ভাবনা চলেছ। তবে বিয়ের এখনও কোনও নির্দিষ্ট ডেট ঠিক হয়নি। পত্র সিনেমা জগতের সঙ্গে জড়িত নন। মিমি চক্রবর্তী তরফ থেকে তাঁর বিয়ে নিয়ে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি। তবে জানা গিয়েছে, পাত্র নৌসেনার সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: Jeetu Kamal: বিতর্কের মাঝেই ‘বিগ বস’-এ জীতু কমল!
কাজ নিয়ে বেশ ব্যস্ত
উল্লেখ্য, পুজোয় রিলিজ রয়েছে মিমি চক্রবর্তীর। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় পর্দায় নজর কাড়তে চলেছেন মিমি। অন্যদিকে শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তীর প্রযোজনায় আরও একটি নতুন ছবিতে বহু বছর পর কাজ করতে চলেছেন মিমি। সবটা মিলিয়ে কাজ নিয়ে বেশ ব্যস্ত মিমি।


