Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ‘বিগ বস বাংলা’র অন্দরমহলে উত্তেজনা এখন তুঙ্গে(Jeetu Kamal)। রাজবীর দে-র ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর থেকেই বদলেছে ঘরের সমীকরণ। তার মধ্যেই আরও বড় চমক, এবার ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছেন অভিনেতা জীতু কমল। অভিনয় এবং বিতর্ক দুই ক্ষেত্রেই যিনি নিয়মিত চর্চায় থাকেন, তাঁর এই প্রবেশ যে শোয়ের উত্তেজনা আরও কয়েকগুণ বাড়াবে, তা বলাই যায়।
প্রস্তাব পেয়েও পিছিয়ে গিয়েছিলেন (Jeetu Kamal)
বছরের শুরু থেকেই ‘বিগ বস’-এর তরফে প্রস্তাব ছিল জীতুর কাছে। কিন্তু প্রথমে সেই প্রস্তাব গ্রহণ করেননি তিনি। বরং আশপাশের বহু মানুষ তাঁকে এই শোয়ে যেতে নিষেধ করেছিলেন। আর সেই নিষেধই শেষ পর্যন্ত তাঁর কৌতূহল বাড়িয়ে দেয়। জীতুর বক্তব্য, সবাই যখন তাঁকে বারণ করছেন, তখন এমন কী রয়েছে এই শোয়ের অন্দরে, সেটা নিজের চোখে দেখতেই হবে। নতুন অভিজ্ঞতার টানেই শেষ পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করেন অভিনেতা।
জয় করতে চান দর্শকের মন (Jeetu Kamal)
জীতুর কাছে ‘বিগ বস’ শুধুমাত্র প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়ার প্রতিযোগিতা নয়। তিনি স্পষ্ট করেছেন, ট্রফির চেয়েও মানুষের ভালোবাসাকে বড় করে দেখেন। সত্যের পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের প্রতিবাদ করাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। দর্শকের ভালোবাসা ও আশীর্বাদকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন অভিনেতা (Jeetu Kamal)।
নিজের সঙ্গে টলিউডের স্বার্থও ভাবনায়
শুধু ব্যক্তিগত কারণ নয়, জীতুর সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে টলিউডের অর্থনৈতিক দিকও। তাঁর মতে, একটি বড় রিয়্যালিটি শো সফল হলে পরবর্তী সময়ে আরও কাজের সুযোগ তৈরি হয়। টেকনিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন কলাকুশলীর কর্মসংস্থান বাড়ে। ফলে ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের পথও প্রশস্ত হয়।
.jpeg.webp)
পুরস্কারের ৭৫ শতাংশ দেবেন ট্রাস্টে
সবচেয়ে মানবিক সিদ্ধান্তের কথাও জানিয়েছেন জীতু। তিনি জয়ী হলে পুরস্কারের অর্থের ৭৫ শতাংশ নিজের ট্রাস্টে দেওয়ার কথা জানিয়েছেন। অনাথ শিশুদের জন্য একটি পরিবারের মতো পরিসর তৈরি করাই তাঁর লক্ষ্য।
আরও পড়ুন: Ritabrata Banerjee: মমতা নন্দীগ্রামে দাঁড়ালেই সরবে প্রার্থী! ঋতব্রতের মন্তব্যে কোন ইঙ্গিত?
বিতর্ক পেরিয়ে নতুন লড়াই
এরই মধ্যে তাঁর আসন্ন ছবি ‘এরাও মানুষ’-কে ঘিরেও প্রত্যাশা রয়েছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ফের জুটি বাঁধছেন তিনি। পুজোয় মুক্তির পরিকল্পনা থাকলেও হল পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে ধারাবাহিকে দিতিপ্রিয়া রায় এবং পরে শিরিন পালের সঙ্গে মতবিরোধের ঘটনাও তাঁকে আলোচনায় এনেছে।



