Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মহসিন নকভির হাত থেকে ট্রফি না নেওয়া এবং সেই ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে পরিস্থিতি ব্যাখ্যা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (Mohsin Naqvi)। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার নেপথ্যে দেশের মানুষের আবেগ, সীমান্ত পরিস্থিতি এবং গত বছরের ট্রফি সংক্রান্ত বকেয়া ইস্যুকে মূল কারণ হিসেবে তুলে ধরেছেন বোর্ডের কর্তারা।
গ্যালারির ছবি (Mohsin Naqvi)
ম্যাচের শুরু থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভিকে গ্যালারিতে দেখা না গেলেও খেলার শেষ দিকে তিনি রয়্যাল বক্সে এসে বসেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সহ-সভাপতি খালিদ আল জারুনির পাশে বসেছিলেন তিনি। ম্যাচ শেষে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও সহ-সভাপতি রাজীব শুক্লার ঠিক পিছনে নকভিকে কথা বলতে দেখা যায়। ক্রিকেটাররা যেখানে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন না, সেখানে বোর্ড সচিব কেন কথা বললেন—এমন প্রশ্নের জবাবে সাইকিয়া জানান, “টস থেকে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত আমি নির্দিষ্ট আসনেই ছিলাম। নকভি নিজেই এসে কথা বলেন। কেউ সৌজন্য দেখালে তাকে সৌজন্য প্রদর্শন করাই নিয়ম, এর পেছনে অন্য কোনও বিষয় নেই।”
ট্রফি না নেওয়ার পেছনে জোড়া প্রস্তাব (Mohsin Naqvi)
বিসিসিআই সচিব স্পষ্ট করে দিয়েছেন যে, মহসিন নকভির হাত থেকে ট্রফি নেওয়ার কোনও প্রশ্নই ছিল না। ভারত দুটি বিকল্প প্রস্তাব দিয়েছিল—প্রথমত, নকভির পরিবর্তে এসিসির সহ-সভাপতি খালিদ আল জারুনির হাত থেকে ভারতীয় দল ট্রফি নিতে পারে; অথবা দ্বিতীয়ত, চ্যাম্পিয়ন দলের বোর্ডের কোনও কর্তার হাত থেকে ট্রফি দেওয়া যেতে পারে। কিন্তু নকভি কোনও প্রস্তাবই মানেননি। ফলে ভারতীয় দলও ট্রফি না নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকে। শেষ পর্যন্ত পুরষ্কার বিতরণী মঞ্চেও ট্রফি রাখা হয়নি।
সীমান্ত পরিস্থিতির দোহাই (Mohsin Naqvi)
দেশের মানুষের অনুভূতির কথা মাথায় রেখেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। দেবজিৎ সাইকিয়ার ভাষায়, “দেশের একটা বড় অংশের মানুষ চান না আমরা ওই দেশের বিরুদ্ধে খেলি, তবুও আমরা খেলেছি। কিন্তু আগে থেকেই ঠিক ছিল তাদের দেশের কারও হাত থেকে ট্রফি নেওয়া হবে না।” সীমান্তের বর্তমান পরিস্থিতি সবার জানা উল্লেখ করে তিনি জানান, বোর্ড সবসময় দেশের মানুষ ও সরকারের পাশেই রয়েছে।
ট্রফি বকেয়া বিতর্ক (Mohsin Naqvi)
এক বছর আগে পুরুষ এশিয়া কাপ জেতার পর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলও একইভাবে ট্রফি গ্রহণ করেনি। সেই ট্রফি আজও ভারতে পৌঁছায়নি। বোর্ড সচিব স্মরণ করিয়ে দেন যে, পরিস্থিতির কোনও উন্নতি হয়নি এবং প্রতিটি বৈঠকেই ট্রফি ফেরত দেওয়ার দাবি তোলা হয়। পুরানো ট্রফিই যেখানে এখনও মেলেনি, সেখানে একই পরিস্থিতিতে মহিলা দল কীভাবে ট্রফি নেবে? বোর্ড চায় দুটি ট্রফিই দ্রুত ভারতে পাঠানো হোক।
আরও পড়ুন: Mohun Bagan-United SC: ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে লিস্টনকে ছাড়াই নামছে মোহনবাগান
বোর্ডের সিদ্ধান্তে দলের পূর্ণ সমর্থন (Mohsin Naqvi)
পুরস্কার বিতরণী পর্বের বিলম্ব এবং ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভারতীয় দলের কোচ অমল মজুমদার জানান, এটি সম্পূর্ণভাবে বিসিসিআইয়ের সিদ্ধান্ত এবং দল সেই সিদ্ধান্তের সঙ্গেই রয়েছে (Mohsin Naqvi)। তারা নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে প্রমাণ করেছেন এবং মাঠের পারফরম্যান্সই দলের জন্য শেষ কথা।



