Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে নিজেদের ৬০০তম টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া (India vs Sri Lanka Independence Day)। এই মাইলফলক দিনটি আরও বেশি স্মরণীয় হয়ে উঠেছে, কারণ দেশের ৮০তম স্বাধীনতা দিবসে বাইশগজে নামবে তাঁরা। ম্যাচ শুরুর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। টস প্রক্রিয়া শুরু হওয়ার আগে মাঠে ঐতিহ্যবাহী তেরঙ্গা পতাকা উত্তোলন করেন দলের হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল। এরপর পুরো ভারতীয় দল একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে সুর মেলায়।
টস জয় এবং গিলের সিদ্ধান্ত (India vs Sri Lanka Independence Day)
টসের কয়েন ভারতের পক্ষেই পড়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক শুভমান গিল। পিচ ও উইকেটের চরিত্র সম্পর্কে গিল জানান, “পিচ অত্যন্ত ভালো দেখতে লাগছে এবং উইকেটও দারুণ হবে আশা করছি। আমরা এখানে সেরাটা দিয়ে ভালো ক্রিকেট খেলতে নামব।”
আরও পড়ুন: Shilpa Javelin: নীরজ চোপড়ার মত অলিম্পিক পদকের স্বপ্ন দেখছেন ঝাড়খণ্ডের শিল্পা কুমারী
একইসঙ্গে তিনি নিজের অনুভূতির কথা প্রকাশ করে জানান, দেশের হয়ে টেস্ট ম্যাচ প্রতিনিধিত্ব করা সবসময়ই গর্বের, তবে ৮০তম স্বাধীনতা দিবস এবং ভারতের ঐতিহাসিক ৬০০তম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া তাঁর কাছে এক বিরল ও বিশেষ সম্মান।
প্রথম একাদশে রক্ষণশীল নীতি (India vs Sri Lanka Independence Day)
আফগানিস্তানের বিরুদ্ধে খেলা সর্বশেষ টেস্টের একাদশের উপরই আস্থা রেখেছে গম্ভীর-গিল জুটি। একাদশে কোনও বড়সড় চমক রাখা হয়নি এবং হচ্ছে না নতুন কোনও খেলোয়াড়ের অভিষেক। বহুচর্চিত সরফরাজ খান কিংবা তরুণ পেসার আকিব নবি এই ম্যাচে সুযোগ পাননি। ব্যাটিং অর্ডারে তিন নম্বরে ব্যাট করতে নামবেন দেবদত্ত পাড়িক্কল এবং ছয় নম্বরে থাকছেন ধ্রুব জুরেল।
বোলিং আক্রমণ (India vs Sri Lanka Independence Day)
শ্রীলঙ্কার (India vs Sri Lanka Independence Day) চিরাচরিত স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে বোলিং আক্রমণে তিন স্পিনার ও দুই পেসারকে মাঠে নামানো হয়েছে। আফগানিস্তান সিরিজে টেস্টের সেরা নির্বাচিত হওয়া ২৪ বছর বয়সি তরুণ অলরাউন্ডার মানব সুথার এই ম্যাচেও নিজের জায়গা ধরে রেখেছেন। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের সঙ্গে তাঁর উপস্থিতি স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে, পেস বিভাগে মহম্মদ সিরাজের সঙ্গে দায়িত্ব সামলাবেন প্রসিদ্ধ কৃষ্ণ।
- ভারতের প্রথম একাদশ: ভারতের প্রথম একাদশে খেলছেন যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, মানব সুথার, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।



