Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে পালাবদলের পর থেকেই বদলাতে শুরু করেছে শহরের ঐতিহ্যবাহী রাস্তার নাম (Kolkata Street)। সম্প্রতি সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জি রোড’ করার পর, এবার লেনিন সরণি, কার্ল মার্কস সরণি এবং হো-চি-মিন সরণির মতো বিশিষ্ট রাস্তাগুলির নাম বদলেরও তোড়জোড় শুরু। চূড়ান্ত প্রস্তাব রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) গঠিত নতুন উপদেষ্টা কমিটি।
পথের নাম-বদল (Kolkata Street)
লেনিন সরণির (Lenin Sarani) নাম বদলে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা ভারতীয় জনসংঘের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি দেবপ্রসাদ ঘোষের নামে ‘দেবপ্রসাদ ঘোষ সরণি’ রাখার চিন্তাভাবনা চলছে বলে খবর। জানা যাচ্ছে, খিদিরপুর সংলগ্ন কার্ল মার্কস সরণির (Karl Marx Sarani) নতুন নামকরণ হতে পারে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বা মাইকেল মধুসূদন দত্তের নামে। পাশাপাশি, হো-চি-মিন সরণির (Ho Chi Minh Sarani) নাম বদলে বিশ্ববরেণ্য সিভিল রাইটস নেতা ‘মার্টিন লুথার কিং’-এর নামে রাখার প্রস্তাব দেওয়া হচ্ছে।

উপদেষ্টা কমিটির সদস্য তথাগত রায় জানিয়েছেন, প্রাথমিকভাবে নামকরণের বিষয়ে কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটির বৈঠকে প্রস্তাব পাশ হওয়ার পরই তা পাকাপাকি অনুমোদনের জন্য রাজ্য সরকারের টেবিলে পৌঁছাবে। শুধু বিদেশি বা বামপন্থী ভাবধারার নামই নয়, স্ট্র্যান্ড রোড ও মেয়ো রোডের মতো ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী রাস্তার (Kolkata Street) নাম পরিবর্তন করে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের নামে করারও পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন:Local Train: পরপর পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না একাধিক লোকাল! তালিকায় কোন কোন ট্রেন?
গোপাল পাঁঠার (গোপাল মুখার্জি) নামে রাস্তার (Gopal Mukherjee Road) নামকরণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, কলকাতায় কোনও মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশ শাসকের নামের আধিপত্য থাকবে না। ভগিনী নিবেদিতা ছাড়া কোনও অনভিপ্রেত বিদেশি ব্যক্তিত্বের নামেও শহরের রাস্তার নাম রাখা যুক্তিযুক্ত নয়। এপিজে আব্দুল কালামের মতো প্রকৃত দেশপ্রেমিকদেরই মর্যাদা দেওয়া হবে।
আরও পড়ুন: Basirhat Madrasa: সরকারি নির্দেশের আগেই গ্রামবাসীর উদ্যোগে বন্ধ মাদ্রাসা
শহরের নামকরণ পর্যালোচনার জন্য কার্তিক মহারাজের নেতৃত্বে গঠিত এই বিশেষ উপদেষ্টা কমিটি এখন দ্রুত গতিতে কাজ চালাচ্ছে। কমিটি সরকারের কাছে অনুমোদন পাঠালে কলকাতার মানচিত্রে (Kolkata Street) একগুচ্ছ ঐতিহাসিক রাস্তার নাম পরিবর্তনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হবে।


