Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের (Plane Accident) প্যাকেজ বোঝাই কার্গো ক্যারিয়ার ২১ এয়ারের একটি বিমান মিয়ামির রানওয়ে থেকে ছিটকে পরে পাঁচ জনের মৃত্যু হওয়ার ঘটনায় অ্যামাজন সংস্থাটির সঙ্গে তাদের অংশীদারিত্ব স্থগিত করেছে।
অ্যামাজনের বিবৃতি (Plane Accident)
নর্থ ক্যারোলাইনা-ভিত্তিক সংস্থা ‘২১’, ২০২৪ সাল থেকে অ্যামাজনের (Plane Accident) জন্য পার্সেল পরিবহন করে আসছিল। তথ্যসূত্রে বিমানটির বয়স ৩২ বছর। ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাইডার ২৪- এর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে কার্গো বিমানে রূপান্তরিত হওয়ার আগে এটি বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান হিসাবে ব্যবহৃত হতো। এক বিবৃতিতে অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টেল জানিয়েছেন, ‘গত সপ্তাহের মর্মান্তিক ঘটনার পর আমরা তদন্তে সহায়তা করতে এবং এর পারিপার্শ্বিক কিছু পরিস্থিতি পর্যালোচনা করতে সময় ব্যয় করেছি। এবং আমরা ফ্লাইট ৭৫৯৮-এর পরিচালনাকারী সংস্থা ২১ এয়ার-এর সঙ্গে আমাদের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা তদন্তে এবং ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা করার জন্য কাজ চালিয়ে যাব।’
মিয়ামি কার্গো বিমান দুর্ঘটনা
৬ সেপ্টেম্বর, ‘২১’ এয়ার পরিচালিত কার্গো ফ্লাইটটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে মাটিতে থাকা দুটি গাড়িকে ধাক্কা দেয়। যার মধ্যে একটি ভ্যান ছিল। সেখানে একটি বিমান সংস্থার ক্লিনিং কর্মী কর্মরত ছিলেন। এর ফলে মৃত্যু হয় পাঁচ জনের। আহত আরও পাঁচ জন। নিহতদের পরিচয় রোলান্ডো আলেমান লায়ন(৫৫), ইয়োয়েল রদ্রিগেজ নারানজো (৫৩), হুলিও সি পিনেদা (৭৫), কার্লোস আকোস্তা ফাজার্ড (৫৩), এবং হাভিয়েরকিস রেয়েস কেভেদো (৪৭)। এনটিএসবি কর্তৃক প্রকাশিত ককপিট ভয়েস রেকর্ডার তথ্যের সারসংক্ষেপ অনুসারে, ফ্লাইটটির সিভিআর থেকে প্রাপ্ত তথ্যে প্রকাশ পেয়েছে যে, যখন একজন পাইলট অবতরণের চেষ্টা করছিলেন, তখন অন্যজন বারবার সতর্ক করেছিলেন যে বিমানটি খুব দ্রুত গতিতে চলছে। কিন্তু গতি সম্পর্কিত মন্তব্যগুলোর কোনও সুসংগত মৌখিক প্রতিক্রিয়া ছিল না।


