Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এক ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে(US Gujrati Murder)। নিহত মহিলা গুজরাতের মেহসানা জেলার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি ডাকাতির চেষ্টায় হামলা।
আমেরিকায় হামলা গুজরাটি মহিলার মৃত্যু (US Gujrati Murder)
নিহত মহিলার নাম মেঘনাবেন প্যাটেল। তিনি গুজরাতের জানত্রাল গ্রামের বাসিন্দা ছিলেন এবং গত প্রায় ১০ বছর ধরে ভার্জিনিয়ার একটি সুপারমার্কেটে কাজ করতেন। তাঁর পরিবারে রয়েছেন স্বামী উপেন্দ্রভাই প্যাটেল, মেয়ে নকশিবেন এবং ছেলে স্মিথ। তাঁর বাবা কারসানভাই প্যাটেল ও মা কপিলাবেন এখনও গুজরাতের গ্রামেই থাকেন।
সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায়
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, প্রায় ফাঁকা সুপারমার্কেটে এক ব্যক্তি প্রবেশ করে কাউন্টারের কাছে যায়। সন্দেহভাজন ওই ব্যক্তি পশুর ছাপযুক্ত ট্র্যাকপ্যান্ট, ধূসর জ্যাকেট পরে ছিল এবং মুখ ঢাকা ছিল।
আচমকাই বন্দুক বের করে গুলি
ভিডিও অনুযায়ী, হামলাকারী প্রথমে মেঘনাবেনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে। এরপর আচমকাই পকেট থেকে বন্দুক বের করে খুব কাছ থেকে গুলি চালায়। প্রথম গুলিতেই মেঘনাবেন কাউন্টারের পিছনে লুটিয়ে পড়েন।
কাউন্টারের ভিতরে ঢুকে আরও গুলি (US Gujrati Murder)
এরপর অভিযুক্ত ব্যক্তি কাউন্টারের ভিতরে ঢুকে আরও গুলি চালায় বলে অভিযোগ। তারপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় দোকানের কিছু জিনিসপত্র মাটিতে পড়ে যেতে দেখা যায়।
আরও পড়ুন: Vijay Tamil Film: নতুন তামিল ছবিতে দিনে ৫ শোয়ের অনুমতি, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী বিজয়ের
গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু (US Gujrati Murder)
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনায় স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।



