Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নক্ষত্রের মতো বিপুল শক্তি তৈরির প্রক্রিয়াকে (Artificial Sun) পৃথিবীর মাটিতে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ভারতের ফিউশন গবেষণায় বড় অগ্রগতি। গুজরাতের ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ (IPR)-এর পরীক্ষামূলক যন্ত্র SST-1 Tokamak-এ সফলভাবে যুক্ত হয়েছে নতুন একটি শক্তিশালী জাইরোট্রন। ৮২.৬ গিগাহার্ৎজ কম্পাঙ্ক এবং ৪০০ কিলোওয়াট ক্ষমতার এই যন্ত্র ভবিষ্যতের নিউক্লিয়ার ফিউশন গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ফিউশন মানে কী? (Artificial Sun)
ফিউশন হল সেই প্রক্রিয়া, যার মাধ্যমে সূর্য ও (Artificial Sun) অন্যান্য নক্ষত্রে বিপুল শক্তি উৎপন্ন হয়। এই পদ্ধতিতে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় হালকা পরমাণুর নিউক্লিয়াসকে একত্রিত করা হয়। টোকামাকের ভিতরে প্লাজমাকে ডোনাটের মতো আকৃতির চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে আটকে রেখে এই প্রক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করেন বিজ্ঞানীরা।

ভারতের পরীক্ষায় প্লাজমার তাপমাত্রা ইতিমধ্যেই ২০ কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি পৌঁছেছে, যা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার প্রায় ২০ গুণ। তবে এত উত্তপ্ত প্লাজমাকে স্থিতিশীল রাখা অত্যন্ত কঠিন। নতুন জাইরোট্রন মাইক্রোওয়েভ শক্তি সরবরাহ করে প্লাজমাকে উত্তপ্ত ও নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করবে। আগের ৪২ গিগাহার্ৎজ ব্যবস্থার তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী।



