Last Updated on [modified_date_only] by Tania Rakshit

প্রাক্তন সতীর্থদের মাঝে (Hijazi Maher): জর্ডনে পৌঁছতেই ইস্টবেঙ্গলের লাল-হলুদ জার্সি পরা এক পুরোনো মুখের দেখা। এক মরশুম আগে দল ছাড়লেও প্রাক্তন সতীর্থদের সঙ্গে রিইউনিয়নের আনন্দ ধরে রাখতে পারলেন না হিজাজি মাহের।
মহম্মদ রশিদ আম্মান গিয়েছেন বটে। তবে শেষ কয়েকদিন অনুশীলনে নামতে পারেননি পিঠের সমস্যায়। শোনা যাচ্ছে, ইনজেকশন নিয়ে খেলতে পারেন তিনি।

মাস্টারপ্ল্যান ও আড্ডা (Hijazi Maher): ঘরের মাঠে জর্ডনের ক্লাব আল হুসেইনকে কীভাবে রোখা যায়? রশিদ এবং আনোয়ার আলির সঙ্গে ম্যাচের খুঁটিনাটি ও রণনীতি নিয়ে খোলামেলা আলোচনায় ব্যস্ত হিজাজি।
লাল-হলুদ ব্রিগেড ছাড়লেও অমলিন সম্পর্ক। গোলরক্ষক প্রভসুখন সিং গিলের সঙ্গে একান্তে কিছু মুহূর্ত কাটান এই জর্ডনিয়ান তারকা।

ঘরের মাঠে গাইড (Hijazi Maher): প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা কার চেয়ে ভালো আর কে জানবেন? ইস্টবেঙ্গল ফুটবলারদের সঙ্গে জর্ডনের ফুটবল পরিবেশ ও স্থানীয় ফুটবলারদের চরিত্র নিয়ে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলেন হিজাজি।
সূত্রের খবর, বুধবারের মেগা ম্যাচের আগে আল হুসেইন ক্লাবের দেশীয় প্লেয়ারদের শক্তি ও খামতি নিয়ে সহকারী কোচ ও দলের সিনিয়রদের বিশেষ পরামর্শ দিয়েছেন প্রাক্তন এই তারকা।

অভিজ্ঞতার ঝুলি (Hijazi Maher): এএফসি কাপের কঠিন লড়াইয়ের আগে হিজাজির এই স্থানীয় ইনসাইট বা পরামর্শ লাল-হলুদ শিবিরের জন্য হতে পারে দারুণ এক হাতিয়ার।
প্রাক্তনের সাহায্য ও পরামর্শের পাথেয় নিয়ে তৈরি লাল-হলুদ ব্রিগেড। এবার বুধবার রাতে জর্ডনের মাঠে আল হুসেইনকে হারিয়ে শেষ হাসি হাসাই লক্ষ্য ইস্টবেঙ্গলের।

সম্মান লাল-হলুদের (Hijazi Maher): নিজের শহরে টিম হোটেলে প্রাক্তন ডিফেন্ডারকে উষ্ণ অভ্যর্থনা জানায় ক্লাব। সহকারী কোচ বিনো জর্জ হিজাজির হাতে বিশেষ স্মৃতিস্মারক জার্সি তুলে দেন।
অস্কার ব্রুজোঁ যখন তোপ দাগছেন তখন আরেক প্রাক্তনী ভালোবাসা ছড়িয়ে দিলেন। পেশাদার ফুটবলার। এক দল থেকে আরেক দলে যাবেই। কিন্তু লাল হলুদ জার্সির আবেগ এমনই যে দূরে থাকা সম্ভব নয়।

টিম হোটেলে শুধু পুরোনো সতীর্থদের সঙ্গেই আড্ডা দিলেন তেমন নয়। পুরো ম্যানেজমেন্টের সঙ্গেই খোশমেজাজে দেখা গেল হিজাজিকে। ইস্টবেঙ্গলের হয়ে ৪২টি ম্যাচে ৪টি গোল করা এবং কলিঙ্গ সুপার কাপ জয়ে বড় ভূমিকা রাখা এই তারকা ডিফেন্ডার বর্তমানে জর্ডনের ক্লাব আল-ফয়সালি এসসি-তে খেলছেন. তা সত্ত্বেও কলকাতার ক্লাবটির প্রতি তাঁর ভালোবাসা যে কমেনি, হোটেলের সেই পুনর্মিলনের ছবি তা আবারও প্রমাণ করেছে।
আরও পড়ুন: Sydney Sweeney: খেলার বিজ্ঞাপনে নগ্ন নায়িকা, উত্তাল স্পোর্টস ওয়ার্ল্ড

আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) ভারতীয় সময় রাত ৯:৩০ মিনিটে জর্ডনের ক্লাব আল হুসেইন এসসি-র বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে ইস্টবেঙ্গল. ম্যাচটি ভারতে ফ্যানকোডে। (Hijazi Maher) অসুস্থতার জন্য বিমানবন্দর থেকে ফিরতে হয়েছে ক্রিস ইকনোমিডিসকে। তাঁর খেলার সম্ভাবনা নেই। সবমিলিয়ে চার বিশ্বকাপার নিয়ে নামতে চলা আল হুসেইনের বিরুদ্ধে খাতায়-কলমে পিছিয়েই থাকছে লাল-হলুদ।



