Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: জাপানে জন্মগ্রহণকারী (Actress Death) কোরিয়ান অভিনেত্রী ইউরি নাকামুরা, যিনি নেটফ্লিক্স ড্রামা “রোমান্টিক্স অ্যানোনিমাস”তে অভিনয় করেছিলেন, অসুস্থতাজনিত কারণে সোমবার মাত্র ৪৪ বছর বয়সে মারা গিয়েছেন বলে জানিয়েছে তাঁর ট্যালেন্ট এজেন্সি।
কী হয়েছিল নাকামুরার ? (Actress Death)
নাকামুরা এজেন্সি , আলফা এজেন্সি ১৪ সেপ্টেম্বর (Actress Death) এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, নাকামুরা ১৩ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেই সময় অভিনেত্রী এবং এজেন্সির প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেন তাঁরা এই বিষয়টি গোপন রাখবেন। পরবর্তীকালে তিনি সুস্থ হওয়ার পরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মধ্যে ছিলেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে , ২০২৫ সালে পুনরায় তাঁর ক্যান্সার শনাক্ত হয় এবং অস্ত্রোপচার সফল হলেও পর মেটাস্টাসিস ধরা পরে। এরপর ২০২৬ সালের জুলাই মাসে নাকামুরার অন্ত্রে প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় ২০২৭ সালের জানুয়ারিতে আসন্ন নাটক ‘ডেঞ্জারাস’ থেকে সরে দাঁড়ান তিনি। তাঁর সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নাকামুরা তাঁর শেষ মুহূর্তগুলো পরিবারের সঙ্গে কাটিয়েছেন। তাঁর শেষকার্যে তাঁর ঘনিষ্ঠ পরিবারের সদস্য এবং সংস্থার সহকর্মীরাও উপস্থিত ছিলেন।
অভিনেত্রীর পরিচয় ?
নাকামুরা জাপানের ওসাকাতে জন্মগ্রহণ করেন। নাকামুরা ১৯৯৬ সালে তিনি একটি ভ্যারাইটি শো ‘আসয়ান’ এ অংশ নেন। এরপর ১৯৯৮ সালে মারি ইয়াওয়ার পপ ডুও ‘ইউরিনারি’-র অংশ হিসেবে গায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন। ১৯৯৯ সালে দলটি ভেঙে গেলে নাকামুরা প্রায় তিন বছর বিরতিতে থাকার পর ২০০৩ সালে বেশ কয়েকটি চলচ্চিত্র ও টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন। ২০০৭ সালে , তিনি ‘পাচিগি! লাভ ব্যান্ড পিস’ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। এছাড়াও লেটার ফ্রম হেভেন(২০০৭), লাইক ফাদার লাইক সন (২০১৩), দ্য ৮-ইয়ার এনগেজমেন্ট (২০১৭) তেও কাজ করার মাধ্যমে জনপ্রিয়তালাভ করেন।


