Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সামনে পরপর তিনটি হাইভোল্টেজ ম্যাচ ভারতীয় দলের। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে (AIFF National Camp)। কিন্তু এর মধ্যেই বিপত্তি। আইএসএলের আগে একাধিক ফ্রাঞ্চাইজি জাতীয় শিবিরের জন্য ফুটবলার ছাড়ছে না। যা আইএফএফ-এর মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। অতীতে মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গেও জাতীয় ফুটবল সংস্থার সংঘাত দেখা গেছে। তবে আসন্ন পানামা, ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের আগে বদলেছে ছবিটা। কোচ খালেদ জামিলের ডাকা ১৪ সেপ্টেম্বরের জাতীয় শিবিরে ফুটবলার পাঠাতে কোনো আপত্তি জানায়নি সবুজ-মেরুন ব্রিগেড।
জাতীয় শিবিরে মোহনবাগানের ৫ তারকা (AIFF National Camp)
এবারের জাতীয় দলে মোহনবাগান থেকে ডাক পেয়েছেন মোট ৫ জন ফুটবলার—মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, আপুইয়া এবং অভিষেক সিং। এর মধ্যে সোমবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচের পর অভিষেক ও আপুইয়াকে ইতিমধ্যেই শিবিরের জন্য ছেড়ে দিয়েছে ক্লাব। অনিরুদ্ধ থাপা চোটের সমস্যায় থাকায় তাঁর শিবিরে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, কলকাতা লিগের শেষ ম্যাচ খেলে শনিবার রাতের বিমানেই জাতীয় শিবিরের উদ্দেশে রওনা হবেন মনবীর ও সাহাল।
জাতীয় শিবিরের খেলোয়াড় সংকট (AIFF National Camp)
আইএফএ আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণার প্রস্তুতি নিলেও ১৯ সেপ্টেম্বরের খেতাবি ম্যাচগুলোকে ঘিরে জট পাকা শুরু করেছে। মোহনবাগান-মহমেডান এবং ইস্টবেঙ্গল-কোল ইন্ডিয়া ম্যাচ শনিবার হওয়া প্রায় নিশ্চিত হলেও, মঙ্গলবারের ফলাফলের ওপর নির্ভর করছে ইউনাইটেড স্পোর্টস-ভবানীপুর ম্যাচের দিনক্ষণ। এরই মাঝে ২৬ জনের জাতীয় দলে প্রথম দিন মাত্র ১৬ জন ফুটবলার পৌঁছানোয় নতুন বিতর্ক তৈরি হয়েছে।
বেঙ্গালুরু এফসি-র সিদ্ধান্ত (AIFF National Camp)
এএফসি কাপ খেলতে যাওয়া ইস্টবেঙ্গলের ৫ ফুটবলার জর্ডন থেকে ফিরেই জাতীয় দলে যোগ দেবেন। তবে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না থাকা সত্ত্বেও শুধু দুটি অনুশীলন ম্যাচের দোহাই দিয়ে রায়ান উইলিয়ামস ও রিকি মিতেইকে ছাড়েনি বেঙ্গালুরু এফসি। ক্লাবের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জাতীয় দলের প্রাক্তন কোচ মানোলো মার্কুয়েজ। তবে ২১ সেপ্টেম্বর থেকে ফিফা উইন্ডো শুরু হওয়ায় তার আগেই ফুটবলারদের ছাড়তে পারে বেঙ্গালুরু।
শিল্ডের প্রস্তুতিতে মোহনবাগান (AIFF National Camp)
কলকাতা লিগের মাঝেই সবুজ-মেরুন শিবিরে শুরু হয়ে গেছে আইএফএ শিল্ডের চিন্তা (AIFF National Camp)। মঙ্গলবার লিগের দলকে বিশ্রাম দেওয়া হলেও সিনিয়র ও বিদেশি ফুটবলারদের ঝালিয়ে নিতে ঘরের মাঠে একটি প্র্যাকটিস ম্যাচের আয়োজন করেছেন কোচ প্যানাগিওটিস দিলেমপেরিস। ডুরান্ড কাপের পর ম্যাচ ফিটনেসের অভাব মেটাতে ৩০ মিনিট করে মোট তিনটি অর্ধে খেলা হবে। কলকাতা প্রিমিয়ার লিগের বাছাই করা খেলোয়াড়দের বিরুদ্ধে ম্যাকলারেন, মিগুয়েলদের কম্বিনেশন দেখে নিয়েই ২২ সেপ্টেম্বর থেকে শিল্ড অভিযান শুরু করবে মোহনবাগান।



