Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা লিগের সুপার সিক্স পর্ব যখন চূড়ান্ত রোমাঞ্চের মুখে, ঠিক তখনই প্রকাশ্যে এল শতাব্দীপ্রাচীন IFA শিল্ডের প্রস্তাবিত সূচি (IFA Shield Fixture)। আগামী ২২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান—স্বভাবতই টুর্নামেন্টের মূল আকর্ষণ কলকাতার এই তিন প্রধান দল।
ছয় দলের টুর্নামেন্ট ও গ্রুপ বিভাজন (IFA Shield Fixture)
এবারের IFA শিল্ডে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। দলগুলিকে মোট দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ১- রয়েছে ইস্টবেঙ্গল এফসি, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং পাঞ্জাব এফসি। গ্রুপ ২-এ রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, শ্রীনিধি ডেকান এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি।
টুর্নামেন্টের নিয়মাবলী ও ফরম্যাট (IFA Shield Fixture)
গ্রুপ পর্বে প্রতিটি দল দু’টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে (IFA Shield Fixture)। পয়েন্ট টেবিলের ভিত্তিতে প্রতি গ্রুপ থেকে সেরা দু’টি দল সরাসরি জায়গা করে নেবে সেমিফাইনালে। IFA সূত্রের খবর অনুযায়ী, এবার ম্যাচে প্রতি দলে পাঁচজন করে বিদেশি ফুটবলার খেলানোর একটি পরিকল্পনা রয়েছে, তবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
গ্রুপ পর্বের খেলার সূচি (IFA Shield Fixture)
গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ দুপুর ৩টে থেকে শুরু হবে।
গ্রুপ-১ ম্যাচ সূচি:
- ২২ সেপ্টেম্বর: মহামেডান স্পোর্টিং বনাম ইস্টবেঙ্গল (মিনি ডার্বি)
- ২৫ সেপ্টেম্বর: মহামেডান স্পোর্টিং বনাম পাঞ্জাব এফসি
- ২৮ সেপ্টেম্বর: ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি (স্থান: ইস্টবেঙ্গল মাঠ)
গ্রুপ-২ ম্যাচ সূচি:
- ২৩ সেপ্টেম্বর: মোহনবাগান বনাম শ্রীনিধি ডেকান এফসি (স্থান: মোহনবাগান মাঠ)
- ২৬ সেপ্টেম্বর: শ্রীনিধি ডেকান এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড
- ২৯ সেপ্টেম্বর: মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড (স্থান: মোহনবাগান মাঠ)
আরও পড়ুন: Prabir Das: পেশাদার ফুটবলকে বিদায় জানালেন প্রবীর দাস
সেমিফাইনাল ও ফাইনাল পর্ব (IFA Shield Fixture)
গ্রুপ পর্ব শেষে আগামী ২ অক্টোবর টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ফাইনাল ম্যাচের তারিখ, নির্ধারিত সময় এবং খেলার ভেন্যু এখনও পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি।



