Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়ান গেমসে দুর্দান্ত লড়াই করেও (Roshibina Silver) সোনার পদক অধরা রইল ভারতের উশু তারকা রোশিবিনা দেবীর। মহিলাদের সান্দা ৬০ কেজি বিভাগের ফাইনালে চিনের ঝাং শিয়াওউয়ের কাছে হারলেন তিনি। এর ফলে টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে রুপোর পদক জিতলেন ভারতীয় এই ক্রীড়াবিদ।
রূপোয় মোড়া ইতিহাস (Roshibina Silver)
রোশিবিনা এর আগে ২০২২ সালের হাংঝৌ এশিয়ান গেমসেও (Roshibina Silver) রুপো পেয়েছিলেন। এবার জাপানের আইচি-নাগোয়ায় তাঁর অভিযান ছিল যথেষ্ট নজরকাড়া। ফাইনালের আগে ভিয়েতনামের ২০২৩ বিশ্বচ্যাম্পিয়ন নুয়েন থি থু থুইকে হারিয়ে চমক দিয়েছিলেন তিনি। সেমিফাইনালেও ইন্দোনেশিয়ার থানিয়া কুসুমানিংত্যাসকে ২-০ ফলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন রোশিবিনা।

হঠাৎ ছন্দপতন
তবে শিরোপার লড়াইয়ে চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে সেভাবে ছন্দ খুঁজে পাননি তিনি। দুই রাউন্ডেই ০-৫ ব্যবধানে পরাজিত হন ভারতীয় উশু তারকা। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে ম্যাচ জিতে সোনা নিশ্চিত করেন ঝাং শিয়াওউ।

আরও পড়ুন: WB Cabinet: দুই মন্ত্রীকে দফতরে বসে কাজ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী
রোশিবিনার রুপোর পদকের ফলে চলতি এশিয়ান গেমসে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। এর মধ্যে রয়েছে একটি সোনা, ছয়টি রুপো এবং সাতটি ব্রোঞ্জ।


