Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: অনামিকায় আঙুলে জ্বলজ্বল করছে হিরের আংটি। গোপনেই আংটি বদল অভিকার (Abhika Malakar)? টলিপাড়ায় কি তবে ফের বিয়ের সানাই? নাকি আড়ালেই সেরে ফেললেন বাগদান? জল্পনার আগুনে ঘি ঢাললেন রণজয়!
এই মুহূর্তে নেটপাড়ায় সবচেয়ে বড় তোলপাড় অভিনেত্রী অভিকা মালাকারকে (Abhika Malakar) ঘিরে। সোশাল মিডিয়ায় পোস্ট করা মনোক্ৰোম ছবিতে তাঁর অনামিকায় জ্বলজ্বল করছে বিশাল এক হিরের আংটি। আর ক্যাপশনে লেখা ‘আমি কি সত্যিই হ্যাঁ বললাম?’ ব্যস! এই এক পোস্টেই শোরগোল বিনোদন দুনিয়ায়।
রণজয়ের কমেন্টে জল্পনা
অভিকার পোস্টের পরই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। আসল রহস্য জমিয়ে তুললেন সহ-অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। জল্পনার আগুনেই যেন ঘি ঢেলে পোস্টের কমেন্টবক্সে তিনি লিখলেন, ‘খুব ভালো থাক। নতুন সফরের জন্য অভিনন্দন।’

আরও পড়ুন: Bigg Boss 20: ‘বিগ বস ২০’-তে ফাঁস কাজীর গোপন বিয়ের খবর!
চিত্রনাট্য যেন এখানেই শেষ নয়! শ্যামৌপ্তির সঙ্গে রণজয়ের সাম্প্রতিক বিচ্ছেদ-চর্চার মাঝে বারবার কাঠগড়ায় উঠেছে অভিকার নাম। যদিও রণজয় সাফ জানিয়েছেন অভিকা তাঁর কেবলই সহ-অভিনেত্রী, তবুও নেটপাড়া কি অত সহজে শান্ত হয়?
রহস্যের পেছনে কি অন্য গল্প? (Abhika Malakar)
সম্প্রতি অভিকার (Abhika Malakar) জন্মদিনের পার্টিতে তাঁদের রসায়ন হোক কিংবা রণজয়ের নতুন ছবি ‘ঘুণ গাঁও’-এর প্রিমিয়ারে অভিনেত্রীর উপস্থিতিতে দু’জনকে নিয়ে চর্চা ছিলই। তবে কি সত্যি গোপনে আংটি বদল করলেন অভিকা? নাকি এটি কোনও বিজ্ঞাপনী ফটোশুট বা নতুন প্রজেক্টের চমক? টলিপাড়ার অন্দরে এই গোপন বিয়ের গুঞ্জন এখন তুঙ্গে, যদিও এখনও মুখ খোলেননি অভিকা!


