Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের আঞ্চলিক (Airport Connectivity) যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে চারটি বিমানবন্দর ও সিভিল এনক্লেভ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা-এই চারটি প্রকল্পের জন্য ত্রিপাক্ষিক মউ স্বাক্ষরের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।
চুক্তি স্বাক্ষর হবে (Airport Connectivity)
পরিবর্তিত উড়ান ৬.০ (UDAN 6.0) প্রকল্পের আওতায় (Airport Connectivity) আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় নবান্ন সভাঘরে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী, রাজ্যের পরিবহণমন্ত্রী, মুখ্যসচিব এবং বিমানবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত থাকতে পারেন।
আরও পড়ুন: UPI Transaction Charges: ১৫ অক্টোবর থেকে UPI-তে নতুন নিয়ম, কত টাকা চার্জ জানুন
চারটি প্রকল্প চালু হলে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে। ছররা ও কলাইকুন্ডা বিমান যোগাযোগের আওতায় এলে পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের শিল্পাঞ্চল, খনিজভিত্তিক ব্যবসা ও পর্যটন ক্ষেত্রে যোগাযোগের নতুন সুযোগ তৈরি হতে পারে।
অন্যদিকে, হাসিমারা ও বালুরঘাটের মতো উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বিমান পরিষেবা বাড়লে পর্যটন এবং বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গেও যোগাযোগের ক্ষেত্রে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
প্রশাসনের আশা, বিমান যোগাযোগ বাড়লে শুধু যাত্রী পরিষেবাই নয়, বিনিয়োগ, হোটেল, পরিবহণ এবং বিভিন্ন আনুষঙ্গিক পরিষেবা ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে। এর ফলে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়তে পারে।


