Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: লস অ্যাঞ্জেলসের একটি হেলিকপ্টার মঙ্গলবার সন্ধ্যায় একটি বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করার সময় দুর্ঘটনার মুখে পড়েছিল (Los Angeles)। নিউজ স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই সময় হেলিকপ্টারে থাকা পাইলট এবং চিত্র সাংবাদিক এবং নীচে থাকা একজন নিহত হয়েছে।

নিহতের পরিচয় (Los Angeles)
এনবিসিএলএর উপস্থাপকরা নিশিত করেছেন যে হেলিকপ্টারের দুই আরোহীর মধ্যে একজন ছিলেন পাইলট জর্জ মার্সিনিউ এবং রিপোর্টার ইলিয়ানা মোরেনো যিনি টেলিভিশন স্টেশন এবং তেলমুন্দো ৫২ উভয় চ্যানেলেই সংবাদ পরিবেশন করতেন। এই দুর্ঘটনায় আরেকজন পথচারী নিহত হয় , তবে তার পরিচয় এখনও জানা যায়নি। এছাড়াও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মূল ঘটনা (Los Angeles)
এনবিসিএলএ সংবাদমাধ্যমটি সর্বপ্রথম নিশ্চিত করে যে, বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ওই এলাকায় তাদের স্টেশনের পক্ষ থেকেই এই হেলিকপ্টারটিকে পাঠানো হয়েছিল। কিন্তু তারপর চ্যাটসওয়ার্থে সন্ধ্যা ৭ টা নাগাদ এই হেলিকপ্টারটির দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ঠিক পরের মুহূর্তের ফুটেজে দেখা যায়, বিমানটি মাটিতে পড়ার সাথে সাথেই তা আগুনের গোলায় পরিনত হয়। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে এবং আহতদের অবস্থা পর্যবেক্ষণ করছেন। লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিল্ভারম্যান গণমাধ্যমকে জানানা, ঘটনার সময় বিমানটিতে আরও কেউ ছিল কিনা সে নিয়েও কর্তৃপক্ষ কাজ করছে।

নিউজ স্টেশনের বিবৃতি
নিউজ স্টেশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে “আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মঙ্গলবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে এনবিসি৪ এবং তেলেমুন্দো ৫২-এর জন্য আকাশ থেকে সংবাদ পরিবেশনকারী একটি হেলিকপ্টার মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”



