Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সময় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping Health Claim) অসুস্থতা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। চিনের বিরোধী দল চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেছেন, সম্মেলন চলাকালীন জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন। পরে তাঁকে দ্রুত চিনে ফিরিয়ে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বলেও দাবি করেছেন তিনি। তবে চিন সরকার এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।
অস্বস্তিতে জিনপিং (Xi Jinping Health Claim)
ব্রিকস সম্মেলনের (Xi Jinping Health Claim) প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখার সময় জিনপিংকে অস্বস্তিতে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর মোদী কিছুক্ষণের জন্য তাঁর বক্তৃতা থামিয়ে দেন। চিনা প্রেসিডেন্টের সঙ্গে থাকা দোভাষীর কাছেও পরিস্থিতি জানতে চান তিনি। ওই দিন ভারতের দেওয়া নৈশভোজেও জিনপিং উপস্থিত ছিলেন না।
জিনপিংয়ের শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা (Xi Jinping Health Claim)
এই ঘটনাকে কেন্দ্র করেই জিনপিংয়ের শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা শুরু হয়। ওয়ানজুন শিয়ের দাবি, দিল্লিতে চিনা প্রেসিডেন্টকে তাঁর সঙ্গে থাকা চিকিৎসকেরা প্রাথমিকভাবে চিকিৎসা করেন। এরপর বিশেষ বিমানে তাঁকে বেজিংয়ে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে সামরিক হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: Hilsa Import: ইলিশের উলটপুরাণ, এবার ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে বিপুল পরিমাণ মাছ
তবে ওয়ানজুন শিয়ের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। চিনের সরকারি তরফেও জিনপিংয়ের স্ট্রোক বা হাসপাতালে ভর্তির বিষয়ে কোনও নিশ্চিত তথ্য জানানো হয়নি। ফলে আপাতত পুরো বিষয়টিই দাবির পর্যায়ে রয়েছে।


